ফেসবুকে নিখোঁজ বাংলা পক্ষ-র অফিসিয়াল পেজ! গভীর ষড়যন্ত্রের অভিযোগ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফেসবুকে নিখোঁজ বাংলা পক্ষ-র অফিসিয়াল পেজ! গভীর ষড়যন্ত্রের অভিযোগ সংগঠনের। বহু বাংলাদরদী ও বাংলা পক্ষের সমর্থক যারা পেজটির ফলোয়ার বা নিয়মিত নজর রাখেন, তারা এই দিন সকাল থেকেই পেলেন না পেজটি কোনো হদিশ৷ স্বভাবতই কপালে ভাঁজ পড়লো বহু মানুষের৷ দীর্ঘ তিন বছর ধরে বহু জনমতে বহু সমর্থন পেয়ে বেড়ে ওঠা গ্রুপের অকাল বিলুপ্তি ঘটলো৷

আরও পড়ুনঃ ‘ট্রাম্প গেল, এবার মোদিও ফুটে যাবে!’ স্বমেজাজে মন্তব্য অনুব্রত মণ্ডলের।

ফেসবুক ইন্ডিয়া থেকে পেজটিকে সরাসরি বন্ধ করে দেওয়া হলো সাম্প্রদায়িক সম্প্রীতি হননের কারণ দর্শিয়ে৷ পেজ সদস্যদের বক্তব্য অনুসারে তারা ইতিপূর্বে ফেসবুক কর্তৃপক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি বা সতর্কবাতাও পান নি৷ রাজ্যবাসী পূর্বে রেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ একাধিক ক্ষেত্রে বাংলাপক্ষকে সফল হতে দেখেছে, সফল সংগঠন এতদিনে কুড়িয়ে বহু বাহবা ও আশীর্বাণী৷

বস্তুত বাংলা পক্ষ জনমাধ্যমের মধ্যে সীমাবদ্ধ নয়, তারা বহু কর্মসূচীও নিয়েছেন, যাকে ইংরাজীতে বলে “অন ফিল্ড প্সেসেন্স”৷ অর মধ্যেই অনেকে দাবী করেছেন কিছু রাজনৈতিক আভাস ও বলপ্রয়োগের৷ এ হেন পরিস্থিতিতে সংগঠনের অন্যতম সদস্য সায়ন মিত্রের বক্তব্যে তাদের পরবর্তী পদক্ষেপ ও দৃঢ়কল্প স্পষ্ট হয়েছে৷

ফেসবুকে নিখোঁজ বাংলা পক্ষ-র অফিসিয়াল পেজ! গভীর ষড়যন্ত্রের অভিযোগ। সায়নের কথায় “পশ্চিমবঙ্গের একুশটি জেলার কোণায় কোণায় আমরা পৌঁছে গেছি, আমাদের প্রতিনিধিরা মাঠে নেমে জনসংযোগ করছে৷ হয়তো কিছুটা অসুবিধা হবে, কিন্তু তার মানে এই নয় বাংলা পক্ষ ভেঙে গেলো, আমরা নতুন উদ্যম পেলাম”৷ তিনি আরও বলেন, এই ঘটনাই প্রমাণ করে যে বাঙালীর অধিকারের লড়াইয়ের একমাত্র দল বাংলা পক্ষের প্রতিপক্ষের ভীতি৷ তিনি আশাবাদী ভবিষ্যতে নবনির্মিত বাংলা পক্ষের পেজে থাকবে আরো বেশি সংখ্যক জনসমর্থন ও কর্মদক্ষতা৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত