দেশ করোনা আক্রান্তের সংখ্যা ১২ লক্ষ ছুঁই ছুঁই!২৪ ঘন্টায় মৃত্যু ৬৪৮ জনের

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে ফের করোনা আক্রান্তের সংখ্যায় বড়সড় বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন প্রায় ৩৮ হাজার মানুষ। গত সোমবার নতুন করে করোনা আক্রান্ত হয়েছিলেন ৪০ হাজারের বেশি মানুষ। মঙ্গলবারে মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। নতুন করে আক্রান্ত ও মৃত্যুর হিসেব ধরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ৯২ হাজার ৯১৫ জন ও মোট মৃত্যু সংখ্যা ২৮ হাজার ৭৩২।

আরও পড়ুনঃ ব্যাবহার করার জন্যে প্রস্তুত করোনা ভ্যাক্সিন। ঘোষণা রুশ ডেপুটি প্রতিরক্ষামন্ত্রীর।https://najarbandi.in/covid-19-vaccine-latest-news-corona-virus-vaccine-by-russia/

কেবল জুলাই মাসে ১১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । করোনায় মৃতের সংখ্যা হিসেবে ভারত স্পেনকে পিছনে ফেলে ৭ নম্বরে উঠে চলে এসেছে । করোনায় আক্রান্তের সংখ্যায় ভারত রয়েছে তৃতীয় স্থানে ।দক্ষিণের রাজ্য তামিলনাডুতেও কিছুতেই বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। গত ২৪ ঘন্টায় দ্রাবিড়ভূমে ৪ হাজার ৯৬৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৬৪৩ জনে। মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু মিছিলে আরও ৭৫ জন সামিল হয়েছেন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৬২৬ জন।এর মধ্যে শুধু মঙ্গলবারেই ৩ লক্ষ ৪৩ হাজার ২৪৩টি নমুনা পরীক্ষা হয়।

তবে গত দুদিনে ভারতে নতুন করে করোনা রোগীর সংখ্যা সামান্য হলেও কমেছে। যেখানে দুদিন আগে ৪০ হাজার একদিনে আক্রান্ত হল। সেখানে এখন ৩৭ হাজারের কোঠায় রয়েছে নতুন রোগীর সংখ্যা। অরুণাচল প্রদেশে ৩ জন, অসমে ৫৮ জন, বিহারে ২১৭ জনের, চন্ডীগড়ে ১২ জন, ছত্তিশগড়ে ২৯ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৩,৬৯০ জনের, গোয়া ২৬ জন, গুজরাটে ২১৯৬ জনের, হরিয়ানায় ৩৬৪ জনের, হিমাচল প্রদেশে ১১ জনের, জম্মু-কাশ্মীরে ২৬৩ জনের, ঝাড়খণ্ডে ৫৫ জনের, কর্ণাটকে ১,৪৬৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪৪ জন, লাদাখে দু’জন, মধ্যপ্রদেশে ৭৫৬ জন, মহারাষ্ট্রে ১২,২৭৬ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে ৪ জন, ওডিশায় ১০৩ জনের, পুদুচেরিতে ৩০ জন, পঞ্জাবে ২৬৩ জন, রাজস্থানে ৫৭৭ জনের, তামিলনাড়ুতে ২,৬২৬ জন, তেলেঙ্গানায় ৪২৯ জন, ত্রিপুরায় ৮ জন, উত্তরাখণ্ডে ৫৫ জন, উত্তর প্রদেশে ১,২২৯ জন এবং পশ্চিমবঙ্গে ১,১৮২ জন প্রাণ হারিয়েছেন।

মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-এই সমস্ত রাজ্যগুলিতে করোনা-আক্রান্তের সংখ্যা ভাবিয়ে তুলছে দেশবাসীকে। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৩২,৭০,৩১-এ পৌঁছেছে। দিল্লিতে আক্রান্ত ১২,৫০,৯৬, গুজরাটে ৫০,৩৭৯, পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৪৭,০৩০, উত্তর প্রদেশে ৫৩,২৮৮ এবং তামিলনাড়ুতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা ১৮,০৬,৪৩।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর