নজরবন্দি ব্যুরোঃ গতকাল থেকেই সমস্যা দেখা দিয়েছে মেট্রো রেলে। ব্যাপকভাবে ক্ষয়েছে মেট্রোর চাকা। যারফলে বাড়ছে লাইনচ্যুত হওয়ার সম্ভাবনা। তাই গোটা সমস্যার মোকাবিলার জন্য রেল গ্রাইন্ডিং মেশিন ব্যবহারের পরিকল্পনা নিল মেট্রো কর্তৃপক্ষ। যারফলে আগামী কয়েক দিনের মধ্যেই গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছেন সকলে।
আরও পড়ুনঃ রুশ সেনাদের দখলে চেরনোবিল বিদ্যুৎকেন্দ্র, পরমানু যুদ্ধের সম্ভাবনা


কিন্তু সমস্যার আসল কারণ খোঁজার ক্ষেত্রে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কর্তাদের অনেকে। তাদের বক্তব্য, যেহেতু প্রতিটি মেট্রো রেকই ঘুরিয়ে ফিরিয়ে চালানো হয় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের মধ্যে। তাই নির্দিষ্ট কোনও লাইনে ত্রুটিকে চাকার ক্ষয়ের কারন হিসেবে মানতে নারাজ তারা। সেকারনে লাইনে গ্রাইন্ডিং মেশিনের ব্যবহার নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।
ব্যাপকভাবে ক্ষয়েছে মেট্রোর চাকা, গ্রাইন্ডিং মেশিন ব্যাবহারের ভাবনা রেলের

মেট্রো সূত্রে খবর, আগেই ছিল একই রকম সমস্যা। আগে এতটা ভয়াবহ আকৃতি না থাকায় তা সামনে আসেনি। তবে কালকের পর থেকেই নড়েচড়ে বসেছে সকলে। এবার বিশেষ নজর দেওয়া হচ্ছে আইসিএফের নতুন এবং পুরনো রেক গুলিতে। মূলত কোন ধরনের রেকে বেশি দেখা দিচ্ছে এই সমস্যা তা খতিয়ে দেখার পাশাপাশি চাকার উপাদান গুলিকে রাখা হচ্ছে নজর। এছাড়াও চাকার গঠনে কোনও সমস্যা রয়েছে কিনা তা জানার জন্য বিশেষ পরীক্ষার পরামর্শও দিচ্ছেন আধিকারিকদের একাংশ।







