বিরাটের মুকুটে নয়া পালক, দুবাই মিউজিয়ামে উন্মোচিত হল মোমের মূর্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবারের টি-২০ বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই চমক উঠে আসছে ভারতীয় দলের কাছে। গত সপ্তাহেই সেখানকার সমস্ত নাগরিকদের জন্য খুলে দেওয়া হয়েছে দুবাইয়ের মাদাম তুসোর মিউজিয়ামের দরজা। আর এবার সেই মিউজিয়ামেই প্রকাশ পেল বর্তমান ভারতীয় ক্রিকেট অধিনায়কের অস্থিত্ব। বলা যায় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগেই তাঁর মুকুটে যুক্ত হলো নতুন পালক।

আরও পড়ুনঃএবার বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন অঙ্কুশ- ঐন্দ্রিলা জুটি

সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুবাইয়ের এই মিউজিয়ামে ভারত অধিনায়কের পাশে ইংল্যান্ডের রানি থেকে শুরু করে রয়েছে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, অভিনেতা জ্যাকি চ্যান,ও লিওনেল মেসির মত তারকাদের প্রতিকৃতি। এই ছবি নেটমাধ্যমে প্রকাশ পেতেই তা রীতিমত ভাইরাল হয়ে ওঠে।

বলাবাহুল্য, এবারের এই বিশ্বকাপ সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে ১৮ নম্বর জার্সিধারী এই তারকার জন্য। কয়েক মাস আগেই ভিকে জানান, এই বিশ্বকাপের পর থেকেই  নির্ধারিত কুড়ি ওভারের ক্রিকেট টুর্নামেন্টের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি। তাই অধিনায়ক হিসাবে নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চূড়ান্ত সফলতা নিয়েই দেশে ফিরতে চাইবেন তিনি।

বিরাটের মুকুটে নয়া পালক, দুবাই মিউজিয়ামে উন্মোচিত হল মোমের মূর্তি

বিরাটের মুকুটে নয়া পালক, দুবাই মিউজিয়ামে উন্মোচিত হল মোমের মূর্তি

তাই ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে কতটা সফল হতে পারেন তিনি, এখন সেদিকেই নজর থাকবে সকলের। তবে শোনা যাচ্ছে এবারের এই সফরে হয়ত নির্ধারিত স্থানের থেকে কিছুটা হলেও বদল ঘটিয়ে মাঠে নামবেন আরসিবির এই অধিনায়ক।

বিরাটের মুকুটে নয়া পালক, দুবাই মিউজিয়ামে উন্মোচিত হল মোমের মূর্তি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর