নজরবন্দি ব্যুরো: মোহনবাগানের আগে সরাতে হবে ATK-এর নাম, দাবিতে ফের সোচ্চার সবুজ-মেরুন সমর্থকেরা। বাংলার সোশ্যাল মিডিয়ায় আপাতত নয়া ট্রেন্ড হল ‘Remove ATK’। বিগত এক সপ্তাহ ধরে মোহনবাগান সমর্থকেরা ATK-র বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের অভিযোগ, এই ISL টুর্নামেন্টের চক্করে নাকি ক্লাবের ইতিহাস এবং ঐতিহ্য দুটোই নষ্ট হচ্ছে। গত রবিবার এই প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন বাগান সমর্থকেরা।
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা সচিন- বিরাট সহ ভারতীয় ক্রিকেটারদের।
তাঁরা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তাঁবুর সামনে প্রতিবাদী স্লোগান তুলতে শুরু করেন। এমনকী, তাঁরা পোস্টার হাতে ধর্মতলায় CESC হাউসের সামনে গিয়েও প্রতিবাদ করতে শুরু করেন। দাবি একটাই, মোহনবাগান নামের আগে থেকে ATK-র নাম সরাতে হবে এবং তৃতীয় কিটের ডিজ়াইন বদলাতে হবে।
এটিকে মোহনবাগানের কালো রংয়ের তৃতীয় কিট প্রকাশ্যে আসার পর থেকেই বাগান সমর্থকেরা ক্ষোভে ফুঁসতে শুরু করেন। কারণ এই জার্সির সঙ্গে ATK-র গত মরশুমের অ্যাওয়ে জার্সির যথেষ্ট মিল রয়েছে। এমনকী, জার্সিতে সবুজ-মেরুন রংয়ের কোনও চিহ্নই নেই। সমর্থকদের দাবি, এভাবে তাঁদের ১৩০ বছরের প্রাচীন ক্লাবকে অপমান করা হচ্ছে। কারণ তাঁদের ক্লাবের প্রথম রং হল সবুজ-মেরু। ATK-র বর্তমান অ্যাওয়ে জার্সিটি সাদা এবং মেরুন রংয়ের।
মোহনবাগানের আগে সরাতে হবে ATK-এর নাম, এই জার্সি নিয়ে অবশ্য সমর্থকদের তেমন একটা আপত্তি নেই। তুহিন পটেল নামে এক বাগান সমর্থক জানালেন, “ATK ব্র্যান্ড যখনই আলাদা করে তুলে ধরা হবে, তখনই আমরা এর প্রতিবাদ জানাব। কালো রং নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু, এই জার্সিটার সঙ্গে ATK-র গত মরশুমের অ্যাওয়ে জার্সির যথেষ্ট মিল রয়েছে।”



