নজরবন্দি ব্যুরো: করোনা আবহে দেশ জুড়ে পালন করা হচ্ছে ৭২ তম প্রজাতন্ত্র দিবস। করনার কারণে নানা সতর্কতা মেনে দিল্লি ও কলকাতার রাজপথে পালিত হল প্রজাতন্ত্র দিবস। তবে এবার কাটছাট করা হয়েছে কুচকাওয়াজের অনুষ্ঠানে। রাজধানীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উপস্থিত থাকলেও ছিল না কোনও বিদেশি অতিথি।
আরও পড়ুনঃ উল্টো জাতীয় পতাকা উত্তোলন করলেন দিলীপ ঘোষ, বিড়ম্বনায় বিজেপি


আর এই আবহাওয়ার মধ্যেই দেশের এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক বিরাট কহেলি। তিনি টুইট করে লেখেন, ‘আমাদের ভবিষ্যত্ নির্ভর করে বর্তমানের কাজের ওপর। দেশের শক্তি হয়ে উঠে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আমাদের লক্ষ্য। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।’
শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। তিনি টুইট করে লেখেন, ‘আমাদের সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। দেশ যে কালজয়ী নীতিগুলি স্থির করে সেগুলি আমাদের পথনির্দেশক হয়ে উঠুক।’
শুভেচ্ছা জানিয়েছেন অজিঙ্ক রাহানেরাও। প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।









