Chandrayaan-3: মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবারই চাঁদের কক্ষে প্রবেশ করেছে চন্দ্রযান-৩। পৃথিবীতে পাঠিয়েছে সেই বার্তাও। রবিবার একবার কক্ষপথ বদলও করা হয়ে গিয়েছে। এবার ইসরো জানাল, চাঁদ থেকে চন্দ্রযানের দূরত্ব মাত্র ৪,৩১৩ কিমি। অর্থাৎ, সব কিছু ঠিক থাকলে আগামী ২৩ শে অগস্ট চাঁদে অবতরণ করতে চলেছে ভারতের ‘চন্দ্রযান-৩’।

আরও পড়ুন: চাঁদের দেশ থেকে পৃথিবীতে এলো প্রথম বার্তা, কী বলছে চন্দ্রযান-৩?

- Advertisement -

রবিবার ইসরোর তরফে নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডেলে জানিয়েছে, “চন্দ্রযান-৩-এর প্রথম বারের কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। চাঁদের আরও কাছে পৌঁছে গিয়েছে মহাকাশযানটি। সেটি বর্তমানে ১৭০ কিমি X ৪১৩১ কিমি কক্ষপথে অবস্থান করছে”। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা আরও জানিয়েছে, পরবর্তী কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে আগামী ৯ অগস্ট দুপুর ১টা থেকে ২টোর মধ্যে।

চাঁদের কক্ষপথ থেকে প্রথম ছবিও পাঠিয়েছে ‘চন্দ্রযান-৩’। একটি ভিডিও-র মাধ্যমে সেই ছবি প্রকাশ করেছে ইসরো। চাঁদের কক্ষে প্রবেশ করেই ‘চন্দ্রযান-৩’ একটি বার্তা পাঠায় পৃথিবীতে। সে জানিয়েছে, “MOX, ISTRAC, চন্দ্রযান-৩ বলছি, আমি চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছি”। আবার, চাঁদের কক্ষপক্ষে ঢুকে পড়ার আগে, চন্দ্রযানের বয়ান নিজেদের এক্স (ট্যুইটারের বর্তমান নাম) হ্যান্ডলে জানিয়েছে ইসরো। লিখেছে, “হ্যালো, আমি চন্দ্রযান-৩। বিশেষ একটি আপডেট নিয়ে এসেছি। আমি সবাইকে জানাতে চাই, এখনও পর্যন্ত আমার যাত্রাপথ খুবই উপভোগ্য। আমি কোথায় রয়েছি, কী করছি, তা জানতে চোখ রাখুন”।

পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে ‘চন্দ্রযান-৩’ এগিয়ে গিয়েছে অনেকদূর! চাঁদের কক্ষপথেও ঢুকে পড়েছে ইসরোর মহাকাশযান। বিজ্ঞানীদের মতে, এরপরের ধাপই সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এখন, ‘চন্দ্রযান-৩’ যাতে সফলভাবে চাঁদে অবতরণ করতে পারে সেই আশাতেই বুক বাঁধছেন আপামর দেশবাসী। চাঁদের কক্ষপথে প্রবেশের পর চাঁদের আকর্ষণকে কাজে লাগিয়ে তার চারপাশে ঘুরবে ‘চন্দ্রযান-৩’। এরপর ক্রমশ গতি কমিয়ে ‘চন্দ্রযান-৩’ চলে আসবে চন্দ্রপৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার দূরে। সব কিছু পরিকল্পনামাফিক হলে আগামী ২৩ অগস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ অবতরণ করার কথা। ইতিমধ্যে মোট পাঁচ বার সফল ভাবে কক্ষপথ পরিবর্তন করেছে ‘চন্দ্রযান-৩’।

মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা

- Advertisement -

ব্লু মুনের ঠিক এক সপ্তাহ আগে ‘চন্দ্রযান-৩’ চাঁদে অবতরণ করছে। এবারের ‘ব্লু মুন’ আবার ‘সুপার’ মুনও বটে। আর ঠিক এই সময়ই যান পাঠিয়েছে ইসরো। ‘সুপার মুন’ কী? পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লক্ষ ৮৫ হাজার কিলোমিটার, আর এই সুপার মুনের সময় দূরত্ব কমে দাঁড়ায় ৩ লক্ষ ৫৭ হাজার কিলোমিটার। ‘সুপার মুন’ হলে চাঁদ পৃথিবীর কিছুটা কাছে চলে আসে। আর এই সময় চাঁদকে অন্য সময়ের থেকে ১৫ শতাংশ বড় আর ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। এই কারণে সুপার মুনের সময় ‘চন্দ্রযান-৩’-কে কম দূরত্ব অতিক্রম করতে হবে। তাতে সময়ও কমবে আর জ্বালানিও বাঁচবে। তাই ঠিক এই সময় যান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।

মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা
মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা

মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা

মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা
মাত্র হাজার চারেক কিমি দূরেই জ্বলজ্বল করছে চাঁদ, চন্দ্রযানের অবতরণ কেবল সময়ের অপেক্ষা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর