নজরবন্দি ব্যুরোঃ এবার হলিউডে ঘর ভাঙার গুঞ্জন। বিচ্ছেদের মুখে ‘দ্য ব্ল্যাক সোয়ান’ খ্যাত হলিউড অভিনেত্রী নাতালি পোর্টম্যান। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিল তাদের। স্বামী বেঞ্জামিন মিলপিডের সঙ্গে বেশ চুটিয়েই সংসার করছিলেন। কিন্তু কি এমন হল যাতে সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী?
আরও পড়ুনঃ মিষ্টি রেমোর সম্পর্কের ইতি! মাঝে কি বাঁধা হয়ে দাঁড়াল দেবচন্দ্রিমা?
তবে কিছুদিন ধরেই হলিপাড়াতে গুঞ্জন শোনা যাচ্ছিল বেঞ্জামিনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই কারনেই এই সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। সম্প্রতি তাদের ১১তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত অন্য এক হলিউড অভিনেত্রীর হাতে নাতালি নিজের বিয়ের আংটি দেখতে পায়। সেখান থেকেই তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করে।
তবে অবশেষে সেই সন্দেহতেই পড়ল শীলমোহর। ২৫ বছরের তরুণীর সঙ্গে যে বেঞ্জামিনের সত্যি কারেরই সম্পর্ক রয়েছে তার বহু প্রমান পেয়েছেন নাতালি। কিন্তু তা সত্ত্বেও নিজের সম্পর্ক টেকানোর জন্য বারবার চেষ্টা করেছিলেন তিনি। একাধিকবার সুযোগ দিয়েছিলেন বেঞ্জামিনকে।
দীর্ঘ ১১ বছরের বৈবাহিক সম্পর্কে চিড়, সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী

কিন্তু এতবার সুযোগ পাওয়ার পরেও একটিবারের জন্যই নিজেকে বদলায়নি বেঞ্জামিন। এরপরেই নাকি নাতালি বিয়ে ভাঙার সিদ্ধান্ত নেন। বিখ্যাত এই হলিউড অভিনেত্রী নাতালি পোর্টম্যান ২০১০ সালে ড্যারেন অ্যারোনফস্কির ‘দ্য ব্ল্যাক সোয়ান’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘ ১১ বছরের সম্পর্কে তার রয়েছে দুটি সন্তান।



