‘হাথরসের ঘটনা নৃশংস ও ন্যক্কারজনক’ নাম না করেই বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ‘হাথরসের ঘটনা নৃশংস ও ন্যক্কারজনক’ নাম না করেই বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। হাথরসের ঘটনা নিয়ে গতকাল মোদিকে টুইটে প্রশ্নবাণ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূল সাংসদ নুসরত। আজ একই ঘটনার তীব্র প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একইসঙ্গে, নাম না করে বিজেপিকে কটাক্ষ করতেও ছাড়েননি তৃণমূল নেত্রী। যোগীর রাজ্যে দলিত কন্যার ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে গর্জে উঠেছে গোটা দেশ। এবার তাতে গলা মেলালেন বাংলার মুখ্যমন্ত্রীও। আজ টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “উত্তরপ্রদেশের হাথরাসে দলিত তরুণীর উপর নৃশংস ও ন্যক্কারজনক ঘটনার নিন্দা করার মতো ভাষা নেই। পরিবারটির প্রতি সমবেদনা জানাই।”

আরও পড়ুনঃপ্রচুর বিস্ফোরক সহ এক ব্যক্তি গ্রেপ্তার মহেশতলায় ।

সেইসঙ্গে তিনি কার্যত জোর করে তরুণীর দেহ সৎকারের বিরুদ্ধেও সমালোচনা করেন। এরপর নাম না করেই বিজেপির তুলোধনা করেন মমতা। লেখেন, “কিছু মানুষ আছে যাঁরা, ভোটের জন্য মিথ্যা প্রতিশ্রুতি আর স্লোগান দেয়। পরিবারের অনুমতি ছাড়াই জোর করে তরুণীর দেহ সৎকারের ঘটনা তাদের স্বরূপ প্রকাশ্যে এনেছে।” উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের হাথরাস জেলার ওই দলিত তরুণী ধর্ষণ এবং নৃশংসতার শিকার হন।

দিল্লির সফদরজং হাসপাতালে দু’সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পরে মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়। বুধবার রাত একটা নাগাদ ওই তরুণীর দেহ পৌঁছয় তাঁর গ্রামে। বড় রাস্তায় অ্যাম্বুল্যান্স দাঁড় করানো হয়। জ্বালিয়ে দেওয়া হয় শ্মশানের আলো। শেষকৃত্যের প্রস্তুতি শুরু করে পুলিশ। মধ্যরাতে শেষকৃত্য হোক তা চাননি নির্যাতিতার পরিবারের সদস্যরা। বুধবার রাতের যে ভিডিও প্রকাশিত হয়েছে, মেয়েকে শেষবার নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তরুণীর মা’কে পুলিশের কাছে অনুনয় করতে দেখা গিয়েছে।

‘হাথরসের ঘটনা নৃশংস ও ন্যক্কারজনক’ নাম না করেই বিজেপিকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। হাথরাসের পুলিশের তরফে টুইট করে শেষকৃত্যের বিষয়ে জানানো হয়েছে। পুলিশের দাবি, মৃতার পরিবারের ইচ্ছানুসারেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ-প্রশাসনের তীব্র নিন্দা করেছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ চেয়েছেন তাঁরা। এদিকে বাংলার আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূল সরকারকে বারবার আক্রমণ করেছে বিজেপি। এবার পালটা গেরুয়া শিবিরকে তুলোধনা করলেন মমতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর