নজরবন্দি ব্যুরোঃ উত্তরপ্রদেশে ১৫ বছরের মাফিয়ারাজ কে দমন করেছে বিজেপি সরকার, দাবি যোগী আদিত্যনাথের । ১৫ বছরের মাফিয়ারাজ কে দমন করেছে বিজেপি সরকার, দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আগামী ৩ নভেম্বর উত্তরপ্রদেশের ছ’টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার মধ্যে একটি হল মালহানি বিধানসভা।
আরও পড়ুনঃগত ২৪ ঘণ্টায় দেশে আক্রন্ত হলেন ৭৩ হাজার ২৭২ জন।
এদিন মালহানি বিধানসভায় দলের নেতা-কর্মীদের সাথে ভারচুয়াল বৈঠকে করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৈটকে বক্তব্য রাখার সময়ে তিনি বলেন, রাজ্যে আগে মাফিয়ারাজ চলত। রাজনৈতিক দলগুলির নীতি নির্ধারণ করত মাফিয়া ও অপরাধিরা। অসহায় গরীব মানুষের জমিদখল করেত তাঁরা। কিন্তু চিত্রটা অন্যরকম।
এখন অপরাধিদের এবং তাঁদের সাম্রাজ্যকেশেষ করতে প্রতিজ্ঞাবদ্ধ উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি উন্নয়নের দিকেও যথেষ্ট নজর আছে সরকারে, জানান যোগী। তিনি বলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সব কা সাথ, সব কা বিকাশে’র আদর্শ মেনেই চলছে উত্তরপ্রদেশ সরকার।উল্লেখ্য, বিজেপি বিরোধী দলগুলির অবিযোগ যোগী আদিত্যনাথের আমলে বেহাল অবস্থা উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার ।
উত্তরপ্রদেশে ১৫ বছরের মাফিয়ারাজ কে দমন করেছে বিজেপি সরকার, দাবি যোগী আদিত্যনাথের ।সম্পপ্রতি রাজ্যের হাথরসে এক দলিত তরুনীর গণধর্ষন-এর ঘটনায় আরও জোরালো হয়েছে বিরোধীদের আওয়াজ। এমন পরিস্থিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাত বলেন, বিরোধিরা জাতি-ধর্মের নামে রাজ্যের পরিবেশকে দূষিত করছে। যোগী তাঁর বক্তব্যে বলে, রাজ্যের প্রধান বিরোধী দলটি যখন সরকারে ছিল সেই সময়ে অরাজকতা ও দূর্নীতি সর্বোচ্চ পর্যায় পৌঁছেছিল। তিনি দাবি করেন, করোনা মহামারীর সময়ে উত্তরপ্রদেশ সরকার ৮৭ লক্ষ মানুষের হাতে পেনশন তুলে দিয়েছে। ৪ কোটি মানুষের কাচে পৌঁছেছে বিদ্যুৎ।এবং ৪১ লক্ষ মানুষের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে রান্নার গ্যাস।



