টাকার বদলে তৃণমূলকে আসন বিক্রি করছেন নেতারা! আগুন জলপাইগুড়ির BJP কার্য্যালয়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টাকার বদলে তৃণমূলকে আসন বিক্রি করছেন নেতারা! আগুন জলপাইগুড়ির BJP কার্য্যালয়ে। একদিকে ধাপে ধাপে প্রার্থী প্রকাশ করছে বিজেপি হাইকমান্ড। আর অন্যদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ দেখাচ্ছেন কর্মী সমর্থকরা। তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশের পর গোটা রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ভাবে আন্দোলন করেছেন বিজেপির কর্মী সমর্থকরা। বেশিরভাগ ক্ষেত্রেই তত্ব ছিল দল বদলে অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী হিসেবে চান না তাঁরা।

আরও পুড়ুনঃ এখন নয়, ভবিষ্যতেও থাকবেন তৃণমূলেই! বিস্ফোরক বিজেপি প্রার্থী !

স্থানীয় এলাকায় বিক্ষোভ দেখানোর পর হাওড়ার পাঁচলা এলাকার প্রার্থী বদলের দাবীতে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে ঘেরাও ভাঙচুর করে সমর্থকেরা। আজ ফের একই দৃশ্য দেখা গেলো জলপাইগুড়িতে। আজকেই আরো অনেকগুলো আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। তাতে ইতিমধ্যেই একাধিক প্রার্থী জানিয়েছেন তাঁদের সঙ্গে আলোচনা না করেই নাম ঘোষণা করেছে গেরুয়া শিবির। অপরদিকে প্রার্থী পছন্দ না হওয়ায় জলপাইগুড়ি বিজেপির জেলা কার্য্যালয়ে আগুন ধরালো বিজেপির সমর্থকেরা।

জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্র প্রার্থী করা হয়েছে আইনজীবী সৌজিত সিনহাকে। কিন্তু নাম ঘোষণার পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। ব্যাপক ভাঙচুর হয় বিজেপির কার্য্যালয়ে। অভিযোগ একই, এতদিনের বিজেপি কর্মীদের প্রার্থী না করে নতুন একজনকে প্রার্থী করেছে দল। আর কিছুতেই তা মেনে নেবেনা বলেও জানিয়েছেন তাঁরা।

টাকার বদলে তৃণমূলকে আসন বিক্রি করছেন নেতারা! আগুন জলপাইগুড়ির BJP কার্য্যালয়ে। তাঁদের আরো অভিযোগ, জলপাইগুড়ির একটি সিমেন্ট কারখানা থেকে কোটি টাকা নিয়ে কার্যত তৃণমূলের হাতে আসনটি তুলে দিয়েছেন বিজেপি নেতা বাপী গোস্বামী। তাতে প্রশ্ন তাঁদের, এতদিন ধরে দলের জন্য কাজ করে কি লাভ হলো? যাঁরা এতদিন কাজ করলেন তাঁদের প্রার্থী না করে টাকার বিনিময়ে তৃণমূলকে জিতিয়ে দিচ্ছে বিজেপি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন