টিকা নেওয়ার পরদিনই উত্তরপ্রদেশের মোরাদাবাদে অসুস্থ হয়ে মারা গেলেন এক ব্যক্তি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: করোনার টিকাকরণ ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে।প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথম দিকে টিকা দেওয়া হচ্ছে।কিন্তু এর মধ্যেই এল উদ্বেগের খবর। এক ব্যক্তি টিকা নেওয়ার পরদিনই নাকি উত্তরপ্রদেশের মোরাদাবাদে অসুস্থ হয়ে মারা গেলেন। উত্তরপ্রদেশের একটি হাসপাতালে মৃত ব্যক্তির নাম মহিপাল সিং। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ সিংহভাগ আসনে লড়তে চায় কংগ্রেস, আসন সমঝোতা নিয়ে জোটে অব্যাহত জট

মৃতের পরিবারের অভিযোগ,৪৬ বছর বয়সি ওই ব্যক্তি আগে সুস্থ থাকলেও করোনা ভ্যাকসিন নেওয়ার পরই নাকি অসুস্থ হয়ে পড়েন। তারপরই মারা যান মহিপাল। যোগী আদিত্যনাথের দপ্তর থেকে ইতিমধ্যে ঘটনাটির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্যও পাঠানো হয়েছে মৃতদেহটি। ওই ব্যক্তি মোরাদাবাদের জেলা হাসপাতালে কাজ করেন।

শনিবারই করোনার ভ্যাকসিন নিয়েছিলেন। এরপর রাতে ডিউটিও করেন। কিন্তু পরদিন সকালেই বুকে ব্যথা অনুভব করেন। সেই সঙ্গে শ্বাসকষ্ট এবং কাশি। এরপর আরও অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের লোকজন জানান, “ওই ব্যক্তি আগে সুস্থই ছিলেন। কিন্তু করোনার ভ্যাকসিন নেওয়ার পরই তাঁর শরীর খারাপ হয়।” এই ঘটনার পর মুখ্যমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পরই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত