১০ বছরের শীতলতম ফেব্রুয়ারি গড়ছে বঙ্গ-শীত,বৃষ্টির সম্ভাবনা আজও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ১০ বছরের শীতলতম ফেব্রুয়ারি গড়ছে বঙ্গ-শীত, এক মাঘে শীত যাচ্ছেই না বাংলা থেকে। যতবার মানুষ ভাবছে লেপ কম্বল এবার তুলে রাখার কথা, ঠিক তার পরের দিন থকেই ব্যাটিং শুরু করছে হওয়া। তাই ফেব্রুয়ারি পেরোতে যাচ্ছে কিন্তু বাংলায় এখনো গরম ঢুকতে পারছে না কোনোভাবেই। বৃষ্টির পূর্বাভাস ছিলোই অল্প সল্প, সেই মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয় গেছে রাত জুড়ে। কলকাতার একাংশে শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর। ফলে আজ থেকে ফের পড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুনঃরাজনৈতিক জল্পনা বাড়িয়ে আগামী কাল এক মঞ্চে থাকছেন না মোদী – মমতা

বৃষ্টির পর আজ সপ্তাহের শুরু থেকেই বুধবার পর্যন্ত আবহাওয়া শীতের কবজায় থাকবে। আজ কলকাতারসর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৭ ডিগ্রী, যা শনিবারের  চেয়ে ২ ডিগ্রী বেশি।সবে একটু গরমের আমেজ পড়ছিল শহরে। তার মধ্যেই আবহাওয়া দফতর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল শনিবারই রাত থেকে রবিবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন শিলাবৃষ্টি ও হতে পারে কয়েক জায়গায়। বৃষ্টির সম্ভাবনা ছিল কলকাতা, দুই চব্বিশ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। সেই মত কাল রাত থেকেই ঝড় হওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টিপাত।

১০ বছরের শীতলতম ফেব্রুয়ারি গড়ছে বঙ্গ-শীত,এই সিজনে শীত বারবার ঘুরে ফিরে আসছে বাংলায়। গত সোমবার ছিল শীতলতম দিন।আবহাওয়া দপ্তর সূত্রের খবর ফের আজ সোমবার থেকে পড়বে তাপমাত্রার পারদ। এসবের নিরিখে এই ফেব্রুয়ারি ১০ বছরের শীতলতম কলকাতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন