গরুপাচারে যুক্ত অনুব্রত মণ্ডল? ২৯শে ভোটের আগে কেষ্টকে সিবিআইয়ের তলব আগামীকাল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারে যুক্ত অনুব্রত মণ্ডল? সিবিআই এবার তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল কে সমন পাঠাল জিজ্ঞাসাবাদ করার জন্যে। ২৯শে এপ্রিল ভোট রয়েছে বীরভূমের কয়েকটি বিধানসভা কেন্দ্রে। কিন্তু সেই ভোট মেটার আগেই অর্থাৎ আগামিকাল ২৭শে এপ্রিল সিবিআই ডেকে পাঠিয়েছে অনুব্রত কে। রাজনৈতিক মহলে গুঞ্জন, বীরভূমে ভোটের সময় যদি অনুব্রত কে অন্যত্র সরিয়ে দেওয়া যায় বা নিষ্ক্রিয় করে দেওয়া যায় তাহলে রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি।

আরও পড়ুনঃ করোনা রুখতে নয়া উদ্যোগ, ২৯ এপ্রিলের পর থেকে লক ডাউনের পথে রাজ্য সরকার।

Shamim Ahamed Ads

গরুপাচারে যুক্ত থাকতে পারেন অনুব্রত এই রকম কিছু প্রমাণ পেয়েছেন সিবিআই আধিকারিকরা। অন্তত সিবিআই এর দাবি সেটাই। অনুব্রত মণ্ডল কে আগামিকাল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হতে নোটিশ দিয়েছে সিবিআই। অনুব্রতর বেশ কয়েক জন সহযোগীকেও ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে সিবিআই আজ নোটিশ পাঠানোর ৩ দিন আগে কেষ্টর পেছনে পড়েছিল আয়কর দফতর। আয়কর দফতর সূত্রে খবর, গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের ও আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি বানানোর অভিযোগ জমা পড়ে। তাঁকে চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য।

আয়কর দফতর সূত্রে খবর, গত মাসে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে নিজের ও আত্মীয়দের নামে বেনামী সম্পত্তি বানানোর অভিযোগ জমা পড়ে। এরপরেই আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন। আয়কর দফতর আধিকারিকরা জানাচ্ছেন, দু’দিন আগেই অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠানো হয়েছে। গত মাসে অভিযোগ জমা পড়ে, পুরুলিয়া, বীরভূম ও বাঁকুড়া এলাকায় নিজের ও পরিবারের আত্মীয়দের নামে বেনামি সম্পত্তি বানিয়ে রেখেছেন অনুব্রত মণ্ডল। যে অভিযোগ পেয়েই প্রাথমিকভাবে আয়কর দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন।

ইনকাম ট্যাক্স অ্যাক্টের ১৩১ নম্বর ধারায় তথ্য চেয়ে পাঠানো হয়েছে বীরভূম জেলার তৃণমূল সভাপতির কাছ থেকে। আয়কর দফতর সূত্রে খবর, আইটি রিটার্ন, ব্যাঙ্কের যাবতীয় ডিটেলস ও কোথায় কোথায় তাদের কত সম্পত্তি রয়েছে তার বিস্তারিত রিপোর্ট চেয়ে নোটিস পাঠানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এক সপ্তাহের মধ্যে সমস্ত তথ্য অনুব্রত মণ্ডল ও তাঁর আত্মীয়দের জমা করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত