নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুরঃ রবিবার উত্তরদিনাজপুরে কর্মরত গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ কর্মীর মৃতদেহ উদ্ধার -এর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের অধিন ভারত-বাংলাদেশ সীমান্তের পচাকান্দর এলাকায়।
আরও পড়ুনঃ ৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হবে ‘স্ট্যাচু অফ ইকুয়ালিটি’


কাঁটাতারের পাশে এক বিএসএফ কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক ভাবে মনে করা হয়েছে নিজের বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন বিএসএফ কর্মী। মৃত বিএসএফ কর্মীর নাম নিতেশ কুমার বুহালি। ২৯ বছরের ওই সেনা জওয়ান ছত্তিসগড়ের বাসিন্দা। মৃত বিএসএফ কর্মী পুরনগাও বিওপি ১৭৫ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন।
গুলিবিদ্ধ অবস্থায় বিএসএফ কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্ত শুরু

পুলিশ সূত্রে খবর, রবিবার সকালে ডিউটিতে গিয়ে এই দুর্ঘটনা। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিএসএফের আধিকারিক ও কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ থানায় নিয়ে আসা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ ও পুলিশ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, সকালে কৃষি কাজের জন্য কাঁটাতার পেরিয়ে যেতে হয়ে তাঁদেরকে। কিন্তু খোলা হয়নি গেট। তাই যেতে পারেননি তাঁরা। পরে লোকজনের জমায়েত দেখে ঘটনাটি জানতে পারেন তাঁরা। কিভাবে মারা গেল তা এখনও বোঝা যাচ্ছে না। শোনা যাচ্ছে নিজের গুলিতেই মৃত্যু হয়েছে ওই বিএসএফ কর্মীর।









