নজরবন্দি ব্যুরোঃ FIR-এরপর সলমনের দুই ভাইকে ‘গৃহবন্দি’ করল BMC। আগামী ৭ দিন মুম্বইয়ের একটি বিলাসবহুল হোটেলেই সলমনের ভাই সহ ভাইপো সমেত ৩ জনকে বন্দি থাকতে হবে বলে খবর। ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বইতে ফেরেন আরবাজ খান, সোহেল খান এবং নির্ভান। মুম্বইতে ফেরার পর শহরের একটি বিলাসবহুল হোটেলে কোয়ারেন্টিনে থাকতে বলা হয় তাদের। করোনা বিধি আরোপ থাকায় দুবাই থেকে মুম্বইতে ফেরার পরই আরবাজ, সোহেল এবং নির্ভানকে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানানো হয় কিন্তু তাঁরা সেই নিয়ম মানেননি।
আরও পড়ুনঃ সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৪ জনের


২৫ ডিসেম্বর দুবাই থেকে ফেরার পরদিনই সলমন খানের পানভেলের বাড়িতে পাড়ি দেন ওই ৩ জন। ফলে সলমনের দুই ভাই এবং ভাইপোর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় এফআইআর। বিএমসির তরফে ওই ৩ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় দায়ের করা হয় অভিযোগ।
ওই ঘটনার পরপরই এবার ফের সোহেল খান, আরবাজ খান এবং নির্ভান খানকে মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে তাঁদের কোয়রেন্টিন করা হয়। পাশাপাশি দুবাই থেকে ফেরার পর আরবাজ খান, সোহেল খান এবং নির্ভানের মধ্যে কোনও উপসর্গ দেখা যায় কি না, সে বিষয়ে খোঁজা চালানো হচ্ছে। পাশাপাশি এবার ফের সোহেল খান, আরবাজ খান এবং নির্ভানের আর টি-পিসিআর পরীক্ষা করা হবে।









