সেন্ট্রালেই বাধা বিজেপির অভিযান, আটক অগ্নিমিত্রা সহ নেতা-কর্মীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সেন্ট্রালেই বাধা বিজেপির অভিযান, আটক অগ্নিমিত্রা সহ নেতা-কর্মীরা সেন্ট্রালেই বাধা বিজেপির অভিযান, পুলিশ অনুমতি দেয়নি, তবুও ভুয়ো ভ্যাকসিন কান্ডকে হাতিয়ার করে ভোটের পর এই প্রথম ঘেরাও কর্মসূচি করছে গেরুয়া শিবির। জানিয়ে দেওয়া হয়েছিল অনুমতি না পেলেও চলবে তাদের এই অভিযান, প্রয়োজনে পুলিশ নিজেদের ব্যবস্থা নেবে। সময় থাকতে কোমর বেঁধে তৈরি হয়েছিল মমতা সরকারের পুলিশ।

আরও পড়ুনঃ অসুস্থ হয়ে রোমের এক হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সসিস।

পরিকল্পনা ছিলই হেলমেট, লাঠি, রেনকোট আর জলকামান নিয়ে পুরসভা এলাকায় মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ, পুরো ঘটনার ভিডিও রেকর্ড করার পরিকল্পনাও করা হয়েছে আগে ভাগই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় নেমেছে পুলিশের কুইক রেসপন্স টিমও। এদিকে বেলা দেড়টা নাগাদ গেরুয়া শিবিরের নেতা কর্মীরা শুরু করেন বিক্ষোভ অভিযান। মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বাকি প্রথম সারির মুখেরা। কলেজ স্ট্রিট থেকে আগের হিসেব মতোই অভিযান শুরু হলেও ওয়েলিংটন রাস্তা বন্ধ থাকায় গণেশচন্দ্র অ্যভিনিউ দিয়ে মিছিল যায় সেন্ট্রালের দিকে, আর সেখানেই প্রথম বাধা পায় গেরুয়া শিবিরের বিক্ষোভ মিছিল।

সেন্ট্রালেই বাধা বিজেপির অভিযান, আটক অগ্নিমিত্রা সহ নেতা-কর্মীরা সেন্ট্রালের কাছে পুলিশ মিছিলে বাধা দিলে নেতা কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। স্থানীয় সূত্রের খবর বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, তখনই শুরু হয় দু পক্ষের ঝামেলা। তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিশ, তড়িঘড়ি আটক করা হয় বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল সহ আরও একাধিক নেতা কর্মীকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন