অসুস্থ হয়ে রোমের এক হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সসিস।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অসুস্থ হয়ে রোমের এক হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সসিস। রোমের হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সসিস।রবিবার প্রার্থনার পরই স্থানীয় হাসপাতে ভর্তি হন পোপ ফ্রান্সসিস। সন্ধ্যাবেলায় রোমের গেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে অস্ত্রোপচার হলো তাঁর। বেশ অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি।

আরও পড়ুনঃ দেশের পরিস্থিতি মোদি বনাম মুদ্দা, ২৪’ভোটে বিরোধী জোট নিয়ে মন্তব্য তেজস্বীর

তবে অস্ত্রোপচারের পর সুস্থ রয়েছেন এই ৮৪ বছরের ধর্মগুরু, এমনটাই জানিয়েছেন চিকিৎসক। জানা যায় পোপের বৃহদান্তে “সিম্পটোমেটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস”-এর জন্য অপারেশন করা হয়েছে। এই রোগে কোলন সংকুচিত হয়। এই অসুখের কারণে বমি, প্রদাহ ও অন্ত্রে অসুবিধা লক্ষ্য করা যায়। তার চিকিৎসার জন্য দশ জনের একটি মেডিক্যাল টিম রাখা হয়েছে। তবে রবিবার তার অস্ত্রোপচারের কিছুক্ষন আগেই সেন্ট পিটার্স স্কোয়ারে তাঁকে বক্তৃতা দিতে দেখা গিয়েছিলো।

অসুস্থ হয়ে রোমের এক হাসপাতালে ভর্তি হলেন পোপ ফ্রান্সসিস। তিনি জানিয়ে ছিলেন আগামী সেপ্টেম্বরে স্লোভাকিয়া সফরে যাবেন তিনি। রোমের হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সসিস। এক অতি উদারপন্থী মানুষ এই পোপ। ক্রিস্টমাস হোক বা অন্য কোনো উৎসবে পোপ ভ্যাতিকানের ঝুলন্ত বারান্দা থেকে জনগণকে শুভেচ্ছা জানাতেন। এমন জনপ্রিয় পোপের অসুস্থতার খবর পেয়ে উদ্বিগ্ন অনেকেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন