নজরবন্দি ব্যুরো: দেশের পরিস্থিতি মোদি বনাম মুদ্দা, ভারতের অবস্থা এই মুহূর্তে মোদি বনাম দেশবাসী। আর সেই কারণেই সকল বিজেপি বিরোধী জোট এক হচ্ছে ২৪ এর ভোটের আগে। এই ইঙ্গিত স্পষ্ট হয়েছে দেশের রাজনীতিতে আগেই।
আরও পড়ুনঃ ৫ দিনে ৮০০০ আবেদন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে ব্যাপক সাড়া রাজ্য জুড়ে।
বাংলায় বিজেপির বিরুদ্ধে ব্যাপক জয় আমার পর অনেক ক্ষেত্রে মোদি বিরোধী দলের প্রধান মুখ হিসেবে ভাবা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যে পাওয়ার হাউসে বৈঠক করেছেন খোদ প্রশান্ত কিশোর।
অনেকেই কিশোর শরদ বৈঠকে কিশোরের উপস্থিতিকে মমতার দূত হিসেবে মনে করেছিলন। একই সময়ে শরদ পাওয়ারের বাড়িতেই বৈঠক হয়েছে রাষ্ট্রমঞ্চের। বিজেপি বিরোধী ৮ রাজনৈতিক দল একসঙ্গে বসে তৈরি করেছেন গেম প্ল্যান। সেসবের মধ্যেই এবার মুখ খুললেন তেজস্বী যাদব।
২৪ ভোটের প্রস্তুতি হিসেবে লালু পুত্র সাফ জানিয়েছেন ঘরোয়া ভাবে বিরোধী দল গুলির কথা হয়েছে নিজেদের মধ্যে, সকলে নিজেদের রাজ্যে গেরুয়া শিবিরকে আটকে দেওয়ার চেষ্টা শুরু করেছে ইতিমধ্যে, এভাবেই ধীরে ধীরে এগোবে কৌশল। সঙ্গে বিরোধী জোট কংগ্রেস ছাড়া যে একরকার সম্পূর্ন নয়, সেই আভাসও দিয়েছেন কথায় ।
তেজস্বীর মতে বিজেপির বিরুদ্ধে বহু আসনে লড়বে কংগ্রেস, সুতরাং কংগ্রেস বাদ দিয়ে জোট সম্ভব নয়, তবে তৃণমূল, শিবসেনা, বাম, বিজডি দলগুলি নিজেদের রাজ্যে যেভাবে বিপুল ক্ষমতা নিয়ে আটকে দিয়েছে গেরুয়া শিবিরকে এই ভোটে বিরোধী জোটের শক্তি বাড়াবে এই সব দলই। জোট প্রসঙ্গে লালু পুত্রর এই মুহূর্তে দেশের পরিস্থিতি মোদি বনাম মুদ্দা, মোদি বনাম দেশের মানুষ। বিজেপির চিত্রনাট্য ভাঙতে সকলকে এক হওয়ার বার্তা পাওয়া গেছে তাঁর বক্তব্যেও।



