CISF কি তৃণমূল নেতাদের কথায় চলে? তাহলে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী পদত্যাগ করুন, BJPকে পাল্টা চাপ ব্রাত্যর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ CISF কি তৃণমূল নেতাদের কথায় চলে? তাহলে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী পদত্যাগ করুন, BJPকে পাল্টা চাপ ব্রাত্যর। বাংলায় ভোট আবহের মধ্যেই রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি করেছে কয়লা কান্ড। মূল চক্রী পর্যন্ত পৌঁছতে একে একে উঠে এসেছে একাধিক তৃণমূল নেতা মন্ত্রীর নাম। বিজেপির একাধিক নেতা থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা বারবার কয়লা কাণ্ডে যোগ করেছেন খোদ অভিষেক বন্দোপাধ্যায়ের নাম। গত কয়েকমাস ধরে গরু এবং কয়লা পাচার কান্ডের মূল চক্রীকে ধরতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের একাধিক জেলা তন্ন তন্ন করে তল্লাশি ছাল্লছেন তাঁরা। এসবের মধ্যেই আজ নিজাম প্যালেসে CBI এর মুখোমুখি হয়েছেন মূল চক্রী লালা ওরফে অনুপ মাঝি।

আরও পড়ুনঃ বাঙালিকে ডাক দিলেন মমতার হাত ধরার, প্রসঙ্গে জয়া বচ্চন শোনালেন রবি ঠাকুরের কবিতা।

বাংলায় চলছে ভোট উৎসব। একে অপরকে কটাক্ষ করছে রাজ্যের সব রাজনৈতিক দল। তার মধ্যেই গতকালই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে ভিত্তি করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ ছিল, ‘কয়লা দুর্নীতির টাকা সরাসরি যেত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সাংসদ হওয়ার পরই এই দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। এই কেলেঙ্কারির ৯০০ কোটি টাকা গিয়েছে ভাইপোর কাছে। ১০ বছর ধরে সরকার ও মুখ্যমন্ত্রীর মদতে কয়লা দুর্নীতি হয়েছে। ৯০ থেকে ৯৫ জন পুলিশ আধিকারিক এর সঙ্গে জড়িত। বেশ কয়েকজন আইপিএস অফিসারও এর সঙ্গে জড়িত।’ 

কয়লা কান্ডের শুরু থেকেই বিজেপি বারবার অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের দিকে। আজ সেই একই বিষয়ে বিজেপিকে চাপে ফেললেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তাঁর মতে বিজেপির অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নাকের ডগায় এত বড় কেলেঙ্কারি হল কী করে? কীভাবে দিনের পর দিন এই ঘটনা ঘটলো। আজ সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, “কয়লা ইসিএলের সম্পত্তি। কয়লা খনির নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের। তাহলে কী করে এই কেলেঙ্কারি হল? কেন্দ্রের আধিকারিকরা কী করছিলেন? তাঁরা কী মন্ত্রীদের কথা শুনছিলেন না? সিআইএসএফ কী তাহলে স্থানীয় তৃণমূল নেতাদের কথা শুনছিল? সেটা যদি হয়, তাহলে তো কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর পদত্যাগ করা উচিত।”

CISF কি তৃণমূল নেতাদের কথায় চলে? তাহলে কেন্দ্রীয় কয়লা মন্ত্রী পদত্যাগ করুন, BJP’কে পাল্টা চাপ ব্রাত্যর। গত কালই ভাইরাল হওয়া অপি অডিও ক্লিপের সারবত্তা মিথ্যে বলেছে তৃণমূল কংগ্রেস। দলের নেতা মন্ত্রীদের মতে প্রথম দু দফার নির্বাচনের হাল হকিকত দেখে ঘাবড়ে গিয়েছে গেরুয়া শিবির। তাই এসব ভুয়ো ক্লিপ বাজারে আনছে। আজ সেই প্রসঙ্গে ব্রাত্য বসু জানিয়েছেন, ” তদন্তের রেকর্ড কীভাবে ফাঁস হল? বিজেপি নেতারা কীভাবে সেই অডিও রেকর্ড নিয়ে সাংবাদিক বৈঠক করলেন? সিবিআই ফাঁস করাচ্ছে না তো?” সেই রহস্য উদঘাটনে দলের তরফে ফৌজদারি মামলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন