অ্যাপ বাইকে শ্লীলতাহানি থাইল্যান্ডের তরুণীর, গ্রেপ্তার চালক

সল্টলেকের সুকান্তনগরে থাইল্যান্ডের তরুণীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার এক অ্যাপ বাইক চালক। নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠল কলকাতায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কলকাতায় নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠল। সল্টলেকের সুকান্তনগরে এক থাইল্যান্ডের তরুণীর শ্লীলতাহানির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত অ্যাপ বাইক চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ভুক্তভোগী তরুণী কর্মসূত্রে গত কয়েক বছর ধরে কলকাতার সুকান্তনগরে থাকেন। রবিবার রাতে তিনি পিকনিক গার্ডেন এলাকা থেকে একটি অ্যাপ বাইক বুক করেছিলেন। ভাড়া দেখায় মাত্র ৭২ টাকা। অভিযোগ, বাইকে ওঠার পর থেকেই চালক তাঁর সঙ্গে অশালীন আচরণ শুরু করেন এবং কুপ্রস্তাব দেন। তরুণীর আপত্তি সত্ত্বেও চালক তাঁকে বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকেন।

Shamim Ahamed Ads

গন্তব্যে পৌঁছনোর পর বাড়ির সামান্য দূরে নেমে তরুণী ভাড়ার টাকা চালকের হেলমেটে রেখে বাড়িতে ঢুকে যান। কিন্তু অভিযুক্ত চালক তাঁর পিছু নিয়ে তরুণীর বাড়িতে ঢুকে পড়েন। এরপর দুজনের মধ্যে বচসা শুরু হয়।রাতেই তরুণী নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে।

এই ঘটনায় কলকাতার নারী নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে পড়েছে। অ্যাপ ক্যাব বা বাইক পরিষেবাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতনতার অভাবই এসব ঘটনার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, অ্যাপ পরিষেবা সংস্থাগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার প্রয়োজনীয়তাও উঠে এসেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত