নজরবন্দি ব্যুরোঃ চাকরি সুনিশ্চিত করতে হবে, শুধু বৈধতার কাল আজীবন করলেই হবেনা। দাবি তুলতে শুরু করল কর্মপ্রার্থী সংগঠনগুলি। ৭ বছর আর নয়, টিচার্স এলিজিবিলি টেস্ট বা TET সার্টিফিকেটের বৈধতার মেয়াদ সারাজীবন। বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল। আর সেই ঘোষণা শুনেই নড়েচড়ে বসেছে রাজ্যের চাকরিপ্রার্থী সংগঠনগুলি।
আরও পড়ুনঃ মুকুল কে ধরে রাখতে দিলীপের পদোন্নতি, বিজেপি রাজ্য সভাপতি হতে পারেন চানক্য!
২০১১ সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন (NCTE)-এর জারি করা নির্দেশিকা অনুযায়ী, শিক্ষক পদে চাকরি পাওয়ার জন্য প্রথমে টেট পরীক্ষায় বসতে হবে চাকরিপ্রার্থীদের। যারা সফল হবেন সেইসব পরীক্ষার্থীদের সার্টিফিকেটও দেওয়া হবে। যা দেখিয়ে স্কুলের শিক্ষকতার মূল পরীক্ষা বসার সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
২০১১ সালে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন জানিয়েছিল এই টেট পাশ সার্টিফিকেট বৈধ থাকবে সাত বছর। অর্থাত্ একবার টেট পাস করলে, সাত বছর পর্যন্ত স্কুল শিক্ষকতার পরীক্ষায় বসা যাবে। আজ সেই বৈধতার মেয়াদ সাত বছর থেকে বাড়িয়ে আজীবন করে দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী রমেশ পোখরিওয়াল জানিয়েছেন, ‘২০১১ সালে যাঁরা টেটে পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের সময় থেকে নয়া নিয়ম চালু হচ্ছে। যাঁদের টেট সার্টিফিকেটের পূর্ব নির্ধারিত মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে, তাঁদের নতুন সার্টিফিকেট দেওয়ার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে একবার পাস করার পর আর কাউকে টেটে বসতে হবে না।’
এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা শুনে ওয়েষ্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টির্চাস অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছে শুধু বৈধতার কাল আজীবন করলেই হবেনা। চাকরি সুনিশ্চিত করতে হবে। সংগঠনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ুই জানিয়েছেন, আজ কেন্দ্রিয় সরকারের টেট সার্টিফিকেটের বৈধতা আজীবন করেছে সেটাকে একদিকে আমরা যেমন সাধুবাদ জানাচ্ছি অপর দিকে দাবি জানাচ্ছি শুধু আজীবন বৈধতা দিয়ে কিছু হবে না, প্রত্যেক বছর চাকরি সুনিশ্চিত করতে হবে।তাঁর দাবি, একদিকে বঞ্চিত PTTIদের নিয়োগ এখন হয়নি,১৬৫০০ মধ্যে যাদের নিয়োগ বাকি- তাদের নিয়োগ করতে হবে, বঞ্চিত PTTIদের বয়সের উর্দ্ধসীমা ৫০বছর করতে হবে।



