টেট দুর্নীতির অভিযোগে নিয়োগ স্থগিত, বন্ধ বেতন। আগামীকাল শুনানি ডিভিশন বেঞ্চে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টেট দুর্নীতির অভিযোগে হাইকোর্টে ৬ টি মামলা হয়েছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। গত ২৩ ডিসেম্বর পর্ষদ ১৬ হাজার ৫০০টি শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে। ২০২১ জানুয়ারি মাসের ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত ইন্টারভিউ হয়। প্রায় ত্বরিৎগতিতে সমগ্র প্রক্রিয়া শেষ করে ১৬ ফেব্রুয়ারি ফল প্রকাশ করে বোর্ড। শুরু হয় কাঊন্সেলিং ও নিয়োগপত্র দেওয়ার কাজ। সেই নিয়োগেই স্থগিতাদেশ দিয়েছে আদালত।

আরও পড়ুনঃ রাজ্যে আরও ৫২৫ কোম্পানি! বিধানসভা পিছু সর্বোচ্চ ৬৭৫ জন সেনা মোতায়েন!

অন্যদিকে, সিঙ্গেল বেঞ্চের সেই স্থগিতাদেশ কে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে পর্ষদ। সেই মামলার শুনানি হতে চলেছে আগামীকাল। মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী। প্রসঙ্গত, পর্ষদ কর্তৃক প্রকাশিত মেধা তালিকায় রয়েছেন ১৫ হাজার ২৮৪ জন। অভিযোগ, প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত মেধা তালিকা ত্রুটিপূর্ণ। এর পিছনে বড় মাপের দুর্নীতি রয়েছে। তা নিয়েই মামলা হয় কলকাতা হাইকোর্টে। মোট ৬ টি মামলা হয়েছে প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে।

সিঙ্গেল বেঞ্চে টেট দুর্নীতির মামলাটি ওঠে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে। বিচারপতি মামলা শুনে আপাতত ৪ সপ্তাহের জন্যে স্থগিতাদেশ দেন নিয়োগে। পরবর্তী শুনানি হওয়ার কথা ৪ সপ্তাহ পর। আর তারপরেই আজ বেতন বন্ধ করা হয় নব নিযুক্ত শিক্ষকদের। কিন্তু স্থগিতাদেশের নির্দেশ পেয়েই হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কে চ্যালেঞ্জ করে ডিভইশোন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য সরকার।

টেট দুর্নীতির অভিযোগে নিয়োগে পড়েছে স্থগিতাদেশ। চাকরি প্রার্থীদের একাংশ অভিযোগ করেছে এই নিয়োগের পেছনে রয়েছে চরম দূর্নীতি। পর্ষদের মেধা তালিকায় নাম উঠেছিল ১৫ হাজার ২৮৪ জন। অনেকে স্কুলে যোগও দিয়ে দিয়েছিলেন। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের পাশাপাশি তাঁদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং চরম বিড়ম্বনার মধ্যে পরেছেন হাজারো নব নিযুক্ত শিক্ষক এবং হবু শিক্ষকরা। এখন দেখার আগামীকাল ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষন কি বলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর