WTC: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, জানুন সম্ভাব্য একাদশ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ থেকে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০২১ সালে প্রথমবার ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। দ্বিতীয়বার ফাইনালে উঠে ভারত কি পারবে বিশ্বের সেরা টেস্ট দলের স্বীকৃতি অর্জন করতে?

আরও পড়ুন: Abhishek-র পদযাত্রার পাল্টা কর্মসূচী শুভেন্দুর, ফের সরগরম নন্দীগ্রাম

কিন্তু মেগা লড়াইয়ের আগে ভারতীয় শিবিরের বড় সমস্যা চোট। চোটের কারণে এবার দল পাচ্ছে না জশপ্রীত বুমরাহ, কেএল রাহুল, ঋষভ পন্থের মতো তারকাদের। আবার মঙ্গলবার অনুশীলনে আঙুলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। যদিও শোনা যাচ্ছে, তাঁর চোট তেমন গুরুতর নয়।

3 4

এমন পরিস্থিতিতে ভারতের প্রথম একাদশ কী হবে, ক’জন স্পিনার খেলানো হবে? মাঠে বল গড়ানোর কয়েক ঘণ্টা আগেও তা নিয়ে চলছে জোর চর্চা। চলুন দেখে নেওয়া যাক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ।

2 6

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল , চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভারত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব/শার্দুল ঠাকুর।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া, জানুন সম্ভাব্য একাদশ

1 6

অপর দিকে অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খোয়জা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ট্র্যাভিস হেড, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, নাথান লিঁয়।‌

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত