বাণিজ্য নগরীতে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাণিজ্য নগরীতে ভয়াবহ আগুন ! অন্ধেরি ওয়েস্টের স্টার বাজার এলাকায় শুক্রবার বিকেল সাড়ে ৪টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে৷ ঘটনাস্থলে গিয়েছে দমকলের ১০টি ইঞ্জিন৷ তবে এই ঘটনায় কেউ আহত হননি বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে৷

আরও পড়ুনঃ স্ত্রীর মৃত্যুর পরে নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থদা, তখন থেকেই ঘনিষ্ঠতা, ED-র জেরায় জানালেন অর্পিতা

অগ্নিকাণ্ডের যে ছবি দেখা গিয়েছে তা বেশ উদ্বেগের৷ সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিয়ো থেকে দেখা গিয়েছে, ঘটনাস্থলের চারদিক কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। মহালক্ষ্মী এস্টেটের পাশে থাকা চিক্রকূট স্টুডিয়োর আশেপাশে মেঘের মতো কালো ধোঁয়া দেখা গিয়েছে।

27 11

দমকলকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, দমকল সূত্রে এমনটাই জানা গিয়েছে। মুম্বই ফায়ার ব্রিগেড জানিয়েছে, “আন্ধেরি পশ্চিমের স্টার বাজার এলাকার লিঙ্ক রোডে বিকেল সাড়ে ৪টের সময় লেভেল ২ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাণিজ্য নগরীতে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

বাণিজ্য নগরীতে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ১০০০ স্কোয়ার ফুট এলাকার একটি দোকানে আগুন লেগেছিল। এখনও অবধি কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত