স্ত্রীর মৃত্যুর পরে নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থদা, তখন থেকেই ঘনিষ্ঠতা, ED-র জেরায় জানালেন অর্পিতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে আলাদা লক আপে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, জেরায় অর্পিতা বারবার দাবি করেছেন তিনি নির্দোষ। তবে কিছুটা বিধ্বস্ত লেগেছে তাঁকে।

আরও পড়ুনঃ ৬২ লক্ষ টাকার বিনিময়ে ১১ জনকে চাকরি, শিক্ষক নিয়োগ দুর্নীতি এবার গৌড়বঙ্গে!

জেরা চলাকালীন অর্পিতা বারদুয়েক কেঁদেওছেন বলে ইডি সূত্রে দাবি। প্রতিদিন তাকে জেরা করে মিলছে বিভিন্ন তথ্য। তা সে সম্পত্তি হোক বা পার্থর সাথে তার ব্যক্তিগও সম্পর্ক। ED অফিসারদের এক প্রশ্নের উত্তর আরপিতা বলেন, স্ত্রীর মৃত্যুর পর থেকেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছিল পার্থর।

স্ত্রীর মৃত্যুর পরে নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থদা, তখন থেকেই ঘনিষ্ঠতা, ED-র জেরায় জানালেন অর্পিতা

তাঁর জন্য টাকা পয়সা খরচ করা কিংবা দামী অলংকার কিনে দেওয়ার কথাও অস্বীকার করেননি অর্পিতা। এমনটাই জানা গিয়েছে ইডি সূত্রে। অর্পিতাকে জিজ্ঞাসা করা হয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন?

25 16
স্ত্রীর মৃত্যুর পরে নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থদা, তখন থেকেই ঘনিষ্ঠতা, ED-র জেরায় জানালেন অর্পিতা

স্ত্রীর মৃত্যুর পরে নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থদা, তখন থেকেই ঘনিষ্ঠতা, ED-র জেরায় জানালেন অর্পিতা

26 12

উত্তরে অর্পিতা জানান, অসম বয়সী হলেও পার্থদা তাঁর ভালো বন্ধু। ২০১২ সালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। এরপর ২০১৭ সালে প্রাক্তন মন্ত্রীর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর থেকেই নিঃসঙ্গ হয়ে পড়েন পার্থ। সেই থেকেই অর্পিতার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। এ কথা স্বীকার করেন অর্পিতা মুখোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন