শিশু হাসপাতালে ভয়াবহ আগুন। পুড়ে মৃত্য়ু হল কমপক্ষে ৭ নবজাতক শিশুর। গুরুতর জখম আরও ৬ শিশু। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। শনিবার রাতে দিল্লির একটি শিশু হাসপাতালে আগুন লাগে। সেই ভয়াবহ আগুনের গ্রাসেই মৃত্যু হল ৭ শিশুর।
আরও পড়ুনঃ প্রবল শক্তিশালী হচ্ছে রেমাল, আর মাত্র ২৯০ কিমি দূরে



এখনও পর্যন্ত ১২ নবজাতককে উদ্ধার করা হয়েছে। তাদের পূর্ব দিল্লির অ্যাডভান্স এনআইসিইউ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে যে তারা সাড়ে ১১ টায নাগাদ একটি কল পায়। খবর পেয়ে পুলিস ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ‘এক্স’-এ লিখেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি হৃদয়বিদারক।


শিশু হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্য়ু কমপক্ষে ৭ নবজাতকের

যারা এই দুর্ঘটনায় তাঁদের নিষ্পাপ শিশুকে হারিয়েছে, আমরা সবাই তাঁদের পাশে আছি। সরকার ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিতে ব্যস্ত। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং যে কেউ এই অবহেলার জন্য দায়ী তাকে রেহাই দেওয়া হবে না।’







