দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে অসম- মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনা, হস্তক্ষেপ কেন্দ্রের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে অসম- মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনা ছড়াল। ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় অসমের কাছার জেলার লায়লাপুর এলাকায় এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে বেশ কিছু বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

আরু পড়ুনঃ ভারতে করোনা পরিস্থিতি কবে ঠিক হবে? জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারের নিয়োজিত বিশেষজ্ঞ কমিটি।

বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। শান্তি ফেরাতে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে কথা বলেছেন মিজো মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। অপর দিকে অসমে শান্তি ফেরাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। আলোচনার মাধ্যমে সীমান্তে শান্তি ফেরাতে চান দু’পক্ষ আশ্বাস মিজো মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার।

গণ্ডগোলের সূত্রপাত শনিবার। অসমের বাসিন্দারা অভিযোগ তোলে তাদের দিকে মিজোরাম সরকার একটি কোভিড ১৯ নমুনা পরীক্ষা কেন্দ্র বানিয়েছে। মিজোরামের দিকে যে ট্রাক চালক ও অন্যান্যরা যাচ্ছে তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে সেখানে। অসম সরকারকে না জানিয়েই এই পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলে তারা। জানা গিয়েছে, এর পরেই মিজোরামের দিক থেকে কিছু যুবক এসে লাইলাপুরে কিছু ট্রাক চালককে মারধর করে। ১৫ টি দোকান ও বাড়িতে তারা আগুন ধরিয়ে দেয় বলে খবর।

দুই রাজ্যের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের জেরে অসম- মিজোরাম সীমান্তে তীব্র উত্তেজনা, তারপরেই সংঘাত চরমে ওঠে। এই ঘোটনায় দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই পরিস্থিতি নিয়ে গতকাল রাতেই প্রধানমন্ত্রীর দফতরে ফোন করেন। ফোন করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকেও। অবিলম্বে সীমানাবর্তী গ্রামগুলিতে শান্তি স্থাপনের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও গতকাল রাতের পর আর নতুন করে সংঘর্ষ বাধেনি। তবে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। সুই রাজ্যের পুলিসই মোতায়েন করা হয়েছে এলাকায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন