১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে! কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম সন্ত্রাস, ছাপ্পা ও একাধিক বেনিয়মের অভিযোগে আজ, বুধবার শহরের রাজপথে মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি। আর সেই মিছিল শুরুর আগে কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে চাঁচাছোলা ভাষায় শাসক দল তৃণমূল ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই শুভেন্দু অধিকারী একটি বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য সরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলের বিরুদ্ধে। সেটি হল, অন্যায্যভাবে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে!

আরও পড়ুন: হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে মণিপুরে তৃণমূলের প্রতিনিধি দল

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের নেপথ্যে আইপ্যাকের যথেষ্ট ভূমিকা ছিল বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। প্রশান্ত কিশোর হলেন আইপ্যাকের অন্যতম প্রধান মুখ। এর আগেও শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন, শুধু ভোটে জিততে আইপ্যাককে কোটি কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার, আর সেই টাকা নাকি একেবারে রাজ্যের কোষাগারের। এবার মঙ্গলবার বিরোধী জোটের বৈঠককে সমালোচনা করেই আইপ্যাকের কথা তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, রাজ্য সরকারি তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবেলের অন্যায্যভাবে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছে আইপ্যাককে!

১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে! কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু
১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে! কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু

শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, আগামী মঙ্গলবার তিনি তথ্য ও প্রমাণ প্রকাশ করবেন। এদিন কলেজ স্ট্রিট থেকে পুলিশের অনুমতি ছাড়াই বিজেপির মহামিছিল শুরু হয়। প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত মিছিল শেষ হয়নি। আগামী দিনে আবার রাজ্যের বিভিন্ন বিডিও অফিস ঘেরাও করার ডাক দিয়েছে গেরুয়া শিবির।

১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে! কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু

১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে! কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু
১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে আইপ্যাককে! কলেজ স্ট্রিটের মঞ্চ থেকে বিস্ফোরক শুভেন্দু

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন