নজরবন্দি ব্যুরো: কালিপুজোর দিনেই ফিরল শীত,পারদ নামল ১৯ ডিগ্রিতে ।কালিপুজোর দিনই শীতের আমেজ আবারও ফিরল কলকাতায়। গত কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির নীচে। কলকাতার পাশাপাশি জেলা গুলিতেও শীতের আমেজ বেশ অনুভব করা গেছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার কলকাতায়, সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃদেশের স্বার্থে যে কোন শত্রুকে কড়া জবাব! জয়সলমীর থেকে হুঙ্কার মোদির।


আলিপুর আবহাওয়ার তরফে জানানো হয়েছে, “দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন দার্জিলিং-এ সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৯.৬ ডিগ্রি। অন্যদিকে বোলপুরের ১৭.৮ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২১ ডিগ্রিতে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৯.১ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বলা হয়েছে, দুই ২৪ পরগণা, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,হুগলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গতেও জেলা গুলিতেও এইরকমই শুষ্ক আবহাওয়া জারি থাকবে। কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ, ন্যুনতম ৩ ডিগ্রি।
কালিপুজোর দিনেই ফিরল শীত,পারদ নামল ১৯ ডিগ্রিতে । শিতের অপেক্ষায় থাকা বাঙ্গালির জন্য দারুন সুখবর নিয়ে এল আবহাওয়া দপ্তর। জাঁকিয়ে শীত চড়ুইভাতি ঘুরতে যাওয়া পিথে পুলির আমেজ পাওয়ার বাঙ্গালির অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে।










