এক ঝাঁক তারকা সহ গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে লাল হলুদ ব্রিগেড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এক ঝাঁক তারকা সহ গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে লাল হলুদ ব্রিগেড ।অসম্ভবকে সম্ভব করেই দেখিয়ে দিল ইস্টবেঙ্গল এফসি। করোনার অতিমারির মাঝে ইনভেস্টর জোগাড় করা এবং অত্যন্ত অল্প সময়ের মধ্যে খেলোয়াড়-কোচ নির্বাচন এবং বিদেশী নিয়োগে তৎপরতা। হয়ত এটা ইস্টবেঙ্গল বলেই সম্ভব। আর এবার বহু প্রতীক্ষা শেষে গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন ইস্টবেঙ্গলের স্বদেশী ও বিদেশী ব্রিগেড।শুক্রবার সকালেই ভারতের মাটিতে পা রাখলেন ইস্টবেঙ্গলের ব্রিটিশ কোচ রবি ফাউলার।শুক্রবার সকালেই মুম্বই বিমানবন্দরে নেমেছেন তিনি। সেখান থেকে সোজা উড়ে যাবেন গোয়ায়।

আরও পড়ুনঃ‘বস’ গেইল,সঙ্গী রাহুল,হারের ধারা কাটিয়ে জয়ের সরণিতে পাঞ্জাব।

যেখানে আইএসএলের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই অনেকগুলি দল পৌঁছে গিয়েছে। লাল-হলুদ কোচ এবং তাঁর ৬ জন সাপোর্ট স্টাফ গোয়ায় পৌঁছানোর কিছুক্ষণ পরই পৌঁছে যাওয়ার কথা লাল-হলুদের ভারতীয় ব্রিগেডও।আপাতত ২০ জনের দেশীয় ফুটবলারকে গোয়া পাঠাচ্ছে ইস্টবেঙ্গল। গোয়াগামী দলে বাংলা থেকে থাকছেন শংকর রায়, দেবজিত মজুমদার, নারায়ণ দাস, সামাদ আলি মল্লিক, মহম্মদ রফিকরা। নিজেদের রাজ্য থেকে বলবন্ত, লিংডো, মিরশাদরাও উড়ে যাচ্ছেন গোয়ায়। যদিও গোয়ার হোটেলে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে কোচ-সহ বাকিদেরও। তারপর সেখানেই শুরু হবে প্রস্তুতি শিবির। এদিকে, বৃহস্পতিবার কলকাতায় এসে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশনের চুক্তিপত্রে সই করেছেন জেজে।

আজ দলের অন্যান্যদের সঙ্গে আইএসএল খেলার জন্য গোয়া উড়ে যাবেন তিনিও।স্কট নেভিল, অ্যান্থনি পিলকিংটন, ড্যানিয়েল ফক্স সই করার পর বৃহস্পতিবার আরেক বিদেশি ফুটবলার অ্যারন আমাদিকেও সই করিয়ে নিয়েছে এসসি ইস্টবেঙ্গল ক্লাব। এরসঙ্গে ভারতীয় দলের তারকা ফুটবলার জেজে। এএফসি থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে ক্লাবের নাম ঠিক না হওয়ায় চুক্তিবদ্ধ কোনও ফুটবলারের নামই সরকারি ভাবে ঘোষণা করতে পারছে না এসসি ইস্টবেঙ্গল। যে মুহূর্তে এএফসি থেকে নতুন লোগোর নাম ঘোষণা হয়ে যাবে সেই মুহূর্তে এক এক করে ফুটবলারদের নাম ঘোষণা শুরু করে দেবেন শ্রী সিমেন্ট কর্তারা। রবি ফাউলার, রেনেডিদের সঙ্গে জেজের মতো গোয়ার শিবিরে শুক্রবার যোগ দিচ্ছেন চুক্তিবদ্ধ আরও দুই ফুটবলার, ড্যানিয়েল ফক্স আর অ্যান্থনি পিলকিংটন।

যদিও গোয়ার শিবিরে যোগ দিয়ে দিলেও সরকারিভাবে প্রকাশ করা সম্ভব হচ্ছে না তাঁদের নামও। তা বলে নাম ঘোষণা পর্যন্ত অপেক্ষা করছেন না কর্তারা। কারণ, দেরিতে শুরু করায় আইএসএলের প্রস্তুতিতে এমনিতেই অনেকটা পিছিয়ে লাল-হলুদ শিবির। এছাড়া ইস্টবেঙ্গলের বিদেশী ব্রিগেডের শক্তি বাড়াতে দুটি অত্যন্ত উত্তেজক সাইনিং করতে চলেছে ইনভেস্টর শ্রী সিমেন্ট। মার্কি খেলোয়াড় হিসেবে এতদিন ইব্রাহিম অ্যাফেলায়ের কথা উঠলেও এবার ৩৪ বছরের ফরাসি মিডফিল্ডার ইয়োহান কাবায়েকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। গত মরশুমে তিনি ফরাসি ক্লাব সেইন্ট এটিয়েনের হয়ে খেলেছেন।

এর আগে নিউক্যাসেল এবং ক্রিস্টাল প্যালেসের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৭৫টি ম্যাচ খেলেছেন কাবায়ে। এছাড়া লিলে এবং প্যারিস সেইন্ট জার্মেইনের হয়ে খেলেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ফরাসি জাতীয় দলের হয়ে ৪৮টি ম্যাচ খেলেছেন তিনি, ২০১২ ইউরোতে তিনি ফরাসি দলের প্রথম একাদশে খেলেছেন। বিশ্ব ফুটবলে অত্যন্ত সুপরিচিত নাম কাবায়ে। নিজের অসাধারণ স্কিলের জন্যই পরিচিত কাবায়ে। ক্লাব সূত্রে খবর, ইতিমধ্যেই তাকে বেশ মোটা মাইনের অফার দেওয়া হয়েছে।এছাড়া ইস্টবেঙ্গল নিতে চলেছে জার্মান স্ট্রাইকার কোলিন কোয়ানেরকে। চ্যাম্পিয়নশিপের দল হাডার্সফিল্ড টাউনের এই স্ট্রাইকার এই মুহুর্তে ফ্রি এজেন্ট।

এক ঝাঁক তারকা সহ গোয়ার উদ্দেশ্যে রওনা দিতে চলেছে লাল হলুদ ব্রিগেড ।আর তাই তাকে অফার প্রদান করেছে ইস্টবেঙ্গল এফসি।অত্যন্ত শক্তিশালী স্ট্রাইকার হিসেবে পরিচিত কোয়ানের। কার্যত একার দমে ডিফেন্স ভেদ করার ক্ষমতা রয়েছে এই স্ট্রাইকারের। এর আগে জার্মানির দ্বিতীয় ডিভিশনে তিনি খেলেছেন ইউনিয়ন বার্লিন, ভিএফআর অ্যালেনের মত ক্লাবের হয়। এছাড়া ইংল্যান্ডে তিনি হাডার্সফিল্ড টাউন ছাড়াও খেলেছেন ইপ্সউইচ টাউনের হয়ে। জার্মানির অনুর্ধ্ব ২০ দলের সদস্যও ছিলেন, সেখানে একটি গোল রয়েছে তার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত