সবকা সাথে ‘না’ শুভেন্দুর, সমালোচনার মাঝেই পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন সভাপতি

Tathagata Roy: শুভেন্দু অধিকারী যা বলেছেন তা ধ্রুব সত্য। বাকি যা সমালোচনা হচ্ছে তা সম্পূর্ণ রাজনীতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বুধবার দলের একটি বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য পেশ করার সময় মোদি সরকারের স্লোগান ‘সব কা সাথ সব কা বিকাশ’ স্লোগানের বিরুদ্ধে গিয়ে বক্তব্য রাখেন। যা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শুধু তাই নয় দলের মধ্যেই উঠতে থাকে সমালোচনার সুর। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

সবকা সাথে 'না' শুভেন্দুর, সমালোচনার মাঝেই পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন সভাপতি

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের পরে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল বিরোধী দলনেতা।তাই এদিন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে বুধবার প্রথম বৈঠকে বসেন রাজ্য বিজেপি সেখানেই উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তাঁর বক্তব্য পেশের সময় বলেন, “আমি বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারা বলেছেন সব কা সাথ, সব কা বিকাশ। তবে আর বলব না। বলব, যো হামারি সাথ, হাম উনকা সাথ। সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করুন।’’

সবকা সাথে 'না' শুভেন্দুর, সমালোচনার মাঝেই পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন সভাপতি

এই বক্তব্যের পরেই রীতিমতো তোলপাড় হয় বঙ্গ রাজনীতি। শুধু তাই নয় দলের অন্দরেই সমালোচনার মুখে পড়েন বিরোধী দলনেতা। এই পরিস্থিতি তে কার্যত শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ালেন দলের এক প্রবীণ নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি বলেন, “শুভেন্দু অধিকারী যা বলেছেন তা ধ্রুব সত্য। বাকি যা সমালোচনা হচ্ছে তা সম্পূর্ণ রাজনীতি” এছাড়াও তিনি বলেন, “রাজনীতিতে অনেকেরই এ ধরনের সত্য উচ্চস্বরে বলার সাহস নেই। শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী হোক।”

সবকা সাথে ‘না’ শুভেন্দুর, সমালোচনার মাঝেই পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন সভাপতি

সবকা সাথে 'না' শুভেন্দুর, সমালোচনার মাঝেই পাশে দাঁড়ালেন দলের প্রাক্তন সভাপতি

প্রসঙ্গত, একুশের বিধানসভায় বঙ্গে বিজেপির ভরাডুবির পর শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলেছিল দলের একাংশ। নাম না করে নিশানা করতে ছাড়েনি প্রাক্তন সভাপতি তথাগত রায়ও। তিনি বলেছিলেন, অর্থ এবং নারীর নেশায় মজে বিজেপি নেতৃত্ব। এর বিনিময়ে ভোটের টিকিট বিলি হয়েছে। যদিও বুধবার বৈঠকে সেই কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন যে তিনি কোন সাংগঠনিক দায়িত্ব ছিলেন না। কিন্তু এদিন হঠাৎই তিনি শুভেন্দুর পাশে দাঁড়ানোকে বিজেপির অন্দরের ড্যামেজ কন্ট্রোল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর