রাজ্যে দ্রুত পুরভোটের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে দ্রুত পুরভোটের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। রাজ্যে ১০৭টিরও বেশি পুরসভার নির্বাচন বাকি রয়েছে। আর তাই যত দ্রুত সম্ভব পুর নির্বাচন করানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিল রাজ্য বিজেপি। গত ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট রাজ্যের নির্বাচন কমিশনের কাছে জানতে চায়, কত দ্রুত কলকাতা পুরনিগম-সহ পশ্চিমবঙ্গের পুরসভাগুলির নির্বাচন সম্পন্ন করা সম্ভব?

আরও পড়ুনঃ পাড়ায় পাড়ায় খুন-ধর্ষণ হচ্ছে বাংলায়! হাথরাস নিয়ে সাফাই দিলীপের।

হাইকোর্টও এর আগে দ্রুত পুরভোট সম্পন্ন করার পক্ষেই মত দিয়েছিল। আদালতের এই মতামত তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাতে দ্রুত পুরভোট করার আর্জি জানিয়েছেন তাঁরা।রাজ্য বিজেপির মনে করছে, যদি প্রতিবেশী রাজ্য বিহারে বিধানসভা ভোট করা যায়, তাহলে কেন এই রাজ্যেও নির্বাচন করা যাবে না?

রাজ্যে ১০৭টিরও বেশি পুরসভার নির্বাচন বাকি রয়েছে। করোনা অতিমারীর কারণে নির্বাচন করা যায়নি। গত মে ও জুন মাসে পশ্চিমবঙ্গের পুরসভা ও পুরনিগমগুলির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু করোনা পরিস্থিতিতে স্থগিত রয়েছে নির্বাচন। বসানো হয়েছে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস।

রাজ্যে দ্রুত পুরভোটের দাবি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। ইতিমধ্যেই ভোট করানোর দাবিতে আদালতে একটি মামলা দায়ের হয়েছে। মামলার শুনানি আগামী সোমবার। তার আগেই কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। বিজেপির অভিযোগ, রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতার অপব্যবহার করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন