হিজাব প্রসঙ্গে এবার হিজাবপন্থীদের তীব্র কটাক্ষ করলেন তসলিমা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে বিতর্কে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। এক জাতীয় সংবাদমাধ্যমে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তসলিমা নাসরিন দাবি করেছেন যে হিজাব, বোরখা বা নেকাব নিপীড়নের প্রতীক। এই নিয়ে তসলিমা নিজের অবস্থান স্পষ্ট করে বলেন,

আরও পড়ুনঃ রাজভবনে আসুন মুখ্যমন্ত্রী, চিঠি দিয়ে অনুরোধ রাজ্যপালের

“একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে পড়ুয়াদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনও ভুল নেই। শিক্ষা প্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়।”

হিজাব প্রসঙ্গে এবার হিজাবপন্থীদের তীব্র কটাক্ষ করলেন তসলিমা
হিজাব প্রসঙ্গে এবার হিজাবপন্থীদের তীব্র কটাক্ষ করলেন তসলিমা

তসলিমা আরও বলেন, “বরং স্কুলে শেখানো হয় নাগরিকের অধিকার, লিঙ্গসাম্য, মানবিকতা, আধুনিক মনস্কতা, বিজ্ঞান ভাবনা ইত্যাদি।” তাঁর মতে, “হিজাব, বোরখা, নাকাব আসলে দেগে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়। পুরুষদের থেকে মেয়েদের লুকিয়ে রাখা দরকার, নচেত তারা পুরুষের যৌন আসক্তির শিকার হবে, এই ভাবনা খুবই নিন্দনীয়। এই মনোভাবের দ্রুত অবসান হওয়া উচিত।”

হিজাব প্রসঙ্গে এবার হিজাবপন্থীদের তীব্র কটাক্ষ করলেন তসলিমা

লেখিকা আরও বলেন, “ধর্মনিরপেক্ষতার প্রকৃত অর্থ ধর্মের সঙ্গে কোনও সম্পর্ক নেই। সভ্য বিশ্বের সর্বত্র ধর্মনিরপেক্ষতা মানে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে এবং আইন হওয়া উচিত সমতার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে নয়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন