এবার চিনের বিরুদ্ধে সরব বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার চিনের বিরুদ্ধে সরব বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর থেকে গোটা বিশ্ব জুড়ে চর্চা শুরু হয়েছে৷ দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানে ফের ক্ষমতা দখলের পর তালিবানের ভয়ে দেশ ছাড়তে শুরু করেছে বহু আফগান নাগরিক৷ আফগানদের যাতে আশ্রয় দেওয়া হয় রাষ্ট্রসংঘের তরফে বিশ্বের তাবড় দেশের কাছে সেই আবেদন জানানো হয়েছে৷

আরও পড়ুনঃ এবার মৃত্যুদণ্ড দিতে পারে তালিবান, আতঙ্কিত আফগান সমকামীরা

এমন কি শান্তি নোবেল জয়ী মালালা পাকিস্তান ইমরানকে আবেদন জানিয়েছেন, আফগান শরণার্থীদের ঠাই দেওয়ার জন্য। এসবের মাঝে এবার ফের তালিবানকে একহাত নিয়ে চিনের বিরুদ্ধে আক্রমণ করলেন তসলিমা নাসরিন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে চিনের বিরুদ্ধে বিষোদগার করেন বাংলাদেশের জনপ্রিয় লেখিকা৷ তসলিমার অভিযোগ, জিনজিয়াং প্রদেশে মসজিদ ভেঙে দিচ্ছে চিন৷ অথচ আফগানিস্তানে তারা মসজিদ তৈরি করবে৷

এবার চিনের বিরুদ্ধে সরব বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন

চিনের ভিতরে কোনও সময় সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হয়নি। অথচ দেশের বাইরে সন্ত্রাসবাদ নিয়ে চিন কখনও ভাবতে চায় না৷ তেমনই দেশের ভিতরে কখনও কোভিড ছড়াতে দেয় না চিন৷ কিন্তু দেশের বাইরে করোনা ছড়ালে চিনের কখনও কোনও সমস্যা হয় না বলে আক্রমণ করেন। এবার চিন বিরুদ্ধে সরব বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন