সন্দেশখালি ইস্যুতে বেশ অস্বস্তিতে শাসকদল। সন্দেশখালির ঘটনার পরে বিজেপির নজরে মহিলা ভোট। সেই মহিলা ভোট ঠিক রাখতে উদ্যোগী হল শাসক শিবির। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যুদ্ধের দিনক্ষণ। হাতে আর বাকী নেই একমাস। প্রার্থী তালিকা ঘোষণার পরে দেখা যায় সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে বসিরহাট কেন্দ্র থেকে ভোটে দাঁড় করিয়েছে বিজেপি।

আরও পড়ুন : রেখা পাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল, কবে থেকে ফের প্রচার শুরু করবেন তিনি?
শোনা গেছে এই প্রার্থী বাছাই করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। যা ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ। সন্দেশখালির ঘটনার পর রাজ্যের মহিলা ভোট টার্গেট বিজেপির। রেখা পাত্র থেকে রাজমাতা সকলকে ব্যাক্তিগতভাবে ফোন করে উৎসাহিত করছেন মোদী। এবার মহিলা ভোট ধরে রাখতে জোরকদমে ময়দানে নেমে পড়ল শাসকদল। মহিলা ভোটের কথা মাথায় রেখে তিনটি নয়া জনসংযোগ কর্মসূচী আনছে শাসকদল।

এই প্রকল্পগুলি হল- ১.আমার বুথে আমি সাথে। এক্ষেত্রে বুথের কর্মীরা বাড়ি বাড়ি যাবে। ২.বন্ধন আঁচলের জয় তৃণমূলের। এই কর্মসূচিতে মহিলা কর্মী সভার ডাক দিয়েছে তৃণমূল। ৩.সবাই বলো, লক্ষ্মী এল। জনসভা ও মিছিলে এই কর্মসূচী এগোবে তৃণমূল কংগ্রেস। ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের মহিলাদের জন্য অনেক বিশেষ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী।

নজরে মহিলা ভোট! তিনটি নতুন কর্মসূচী ঘোষণা শাসকদলের
প্রচারের জন্য বাড়ী বাড়ী যাবে মহিলা সংগঠনের কর্মীরা। প্রতি বাড়িতে দেওয়া হবে একটা বিশেষ কিট। যার মধ্যে লক্ষ্মীর ভান্ডারের আদলে ছবি বা পোস্টার থাকবে। সর্বত্র চলবে চাটাই বৈঠক। চলবে জনসভা ও পাড়া বৈঠক। রাজ্যে মহিলাদের স্বাবলম্বী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই স্লোগানেই চলবে প্রচার। নজরে থাকছে মহিলা প্রার্থীদের আসনগুলি।



