BJP: পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের ভোট পর্ব মিটতেই রাজ্যে একের পর এক ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম পাঠাচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। আজ, রবিবার কলকাতায় এলেন বিজেপির পাঁচ সদস্যের পর্যবেক্ষক দল। মূলত পঞ্চায়েত নির্বাচনে তফশিলিদের ওপর যে হামলা হয়েছে তা খতিয়ে দেখতেই রাজ্যে এসেছেন তাঁরা।

আরও পড়ুন: কেন্দ্রীয় নেতৃত্বের জরুরি তলব, দিল্লি যাচ্ছেন বঙ্গ বিজেপির হেভিওয়েটরা

রবিবার বিজেপির যে পাঁচ সদস্যের ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম কলকাতায় এল তাঁরা প্রত্যেকেই তফশিলি সম্প্রদায়ভুক্ত সাংসদ। রাজ্যের বিভিন্ন জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আগামী এক সপ্তাহের মধ্যে তাঁরা রিপোর্ট পেশ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে। দু’দিনের সফরে তাঁরা রাজ্যে এসেছেন। আজ অর্থাৎ রবিবার এই পর্যবেক্ষক দল যাবেন আরামবাগ এবং তারকেশ্বরে এমনটাই সূত্রের খবর। সেখানে পঞ্চায়েত ভোটে তফশিলি সম্প্রদায়ের মানুষরা আক্রান্ত হয়েছিলেন বলে অভিযোগ ছিল রাজ্য বিজেপির।

পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!

পঞ্চায়েত ভোট মিটতেই রাজ্য বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বারবার অভিযোগ জানানো হয়। সেই কারণেই পর্যবেক্ষকদের দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবিরের দিল্লির নেতারা। প্রথমবার চার সদস্যের একটি দল পশ্চিমবাংলায় পাঠানো হয়েছিল। নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ রবিশংকর প্রসাদ। এরপর পাঁচ সদস্যের মহিলা দল এসেছিল রাজ্যে। আর এবার পাঁচ সদস্যের তফসিলি সাংসদদের পাঠানো হল। এই দলে রয়েছেন বিজেপির সাংসদ মনোজ রাজৌরি।

পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!

রবিবার কলকাতা বিমানবন্দরে এই দল এসে পৌঁছলে তাঁদের অভ্যর্থনা জানান রাজ্য বিজেপির নেতাদের একাংশ। সাংসদ মনোজ রাজৌরি বলেন, ‘পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সামান্য সামান্য ব্যাপার নিয়ে হিংসা হয়েছে। আর বিজেপির কর্মীদের যেভাবে মারধর করা হয় তা সত্যিই আশা করা যায় না। পুলিশের কাছে ন্যায়ের জন্য আবেদন করলেও কোনো লাভ হয় না। আমরা পীড়িতদের সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দেব’।

পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!

পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!
পঞ্চায়েতে তফশিলিদের ওপর হামলা, ফের রাজ্যে বিজেপির নতুন ‘ফ্যাক্ট ফাইণ্ডিং’ টিম!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন