ভোটে হারলে মমতার কাছে নিজের মৃতদেহ পাঠানোর চ্যালেঞ্জ তাপস চট্টোপাধ্যায়ের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোটে হারলে মমতার কাছে নিজের মৃতদেহ পাঠানোর চ্যালেঞ্জ তাপস চট্টোপাধ্যায়ের। গতকালই ২৯৪ টি আসনের মধ্যে তিনটি বাদে ২৯১ টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজারহাটে-নিউটাউনে প্রার্থী হিসাবে তাপস চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে তৃণমূল।

আরও পড়ুনঃ ২১এ BJP’র প্রার্থী কারা কোথায়…

নাম ঘোষণার পরেই তাপসের হুঁশিয়ারি ‘ভোটে না জিততে পারলে দেহ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব।’ এখানেই না থেমে তিনি আরও বলেন ‘আমি দলের একজন প্রার্থী। আমি মাটির ছেলে। আমি সল্টলেকের বাসিন্দা নই। তবে এখানে আমি জন্মেছি এবং বড় হয়েছি। আমি এখানে সকলের সঙ্গে সরস্বতী পুজো, দুর্গাপুজো, ইদ ও মহরম পালন করেছি। বহিরাগতদের সঙ্গে এখানকার মানুষের লড়াই হবে এবারের ভোটে। গুজরাটের মানুষ বাংলা শাসন করবে না বাংলাই বাংলার শাসন করবে এটা নিয়ে মূল লড়াই। আমি এই আসনটা জিতেই রয়েছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছি, যদি আসনটা না জিততে পারি, তাহলে দেহ পাঠিয়ে দেব। বিরোধীরা মনে রাখবে, তাপস চট্টোপাধ্যায় নিউটাউনের সব মানুষের সঙ্গে রয়েছে।’

২০১১ সালে তাপস চট্টোপাধ্যায় সিপিএমে টিকিটে এই আসনে লড়েন। কিন্তু তৃণমূলের সব্যসাচী দত্তের কাছে পরাজয় হয় তার। পরে তাপস তৃণমূলে যোগ দেন। বিজেপিতে যোগ দেন তাঁর প্রতিদ্বন্দ্বী সব্যসাচী দত্ত। এদিন সেই সব্যসাচীকেও ঘুরপথে হুঁশিয়ারি দেন তাপস চট্টোপাধ্যায়।

ভোটে হারলে মমতার কাছে নিজের মৃতদেহ পাঠানোর চ্যালেঞ্জ তাপস চট্টোপাধ্যায়ের। এখন দেখার তাঁর বিরুদ্ধে সব্যসাচী কে প্রার্থী করে কিনা বিজেপি। তবে যেই দাঁড়াক জেতার ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তাপস। এখন মানুষের নজর থাকবে ২রা মে ফলের দিকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন