Tapas Saha: শুধুমাত্র দিদির সঙ্গেই কথা বলবেন, কঠিন পরিস্থিতিতে সুপ্রিমোর প্রতি আনুগত্য দেখালেন তাপস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সিবিআই তাপস সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানোর পর বিধায়কের দুটি ফোন বাজেয়াপ্ত করেছে। পরে সকালে গিয়ে তেহট্টের বাজারে গিয়ে স্থানীয় দোকান থেকে একটি ফোন কেনেন তাপস। নতুন ফোন কিনেই তাপস জানালেন শুধুমাত্র দিদির ফোন নম্বর সেভ করে রাখবেন। শুধুমাত্র দিদির সঙ্গেই কথা বলবেন। বাকি সাধারণ মানুষের নম্বর সেভ করে রাখবেন এমনটাই জানিয়েছেন তিনি। অর্থাৎ, আরও একবার দলের প্রতি ক্ষোভ উগরে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য বজায় রাখলেন তিনি।

আরও পড়ুনঃ Congress: দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, বহিষ্কৃত খোদ অভিযোগকারী মহিলা নেত্রীই

এর আগে অবশ্য একাধিকবার দলের নেতাদের উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন তাপস। তিনি বলেন, একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁর ঘনিষ্ঠ বৃত্তের লোকজন তাঁর সঙ্গে কথা বলতে দেননি। তাই বারবার অভিষেকের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু তৃণমূল সুপ্রিমোর আশীর্বাদ তাঁর মাথায় রয়েছে।এ কথা জানিয়েছেন তাপস।

Tapas Saha 6
শুধুমাত্র দিদির সঙ্গেই কথা বলবেন, মমতার নম্বর সেভ করলেন তাপস 

সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। কার্যত আশাহত হয়েই জানালেন কেউ খোঁজ নিচ্ছে না। এরপরেই তৃণমূলকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, এটা হল তৃণমূল। তিনি কালীঘাটে কমিশন পাঠাতেন। আর যেই সিবিআই গেছে, তাপস থেকে পাপোশ হয়ে গেছে।

গত ১৮ তারিখ কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়া মাত্রই তিন দিনের মাথায় তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআই। কিন্তু দীর্ঘ ১৪ ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে মেলেনি কোনও তথ্য। এখন আবার তাপস সাহার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬ জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে বিরাট টাকা হাতিয়েছেন তিনি।

শুধুমাত্র দিদির সঙ্গেই কথা বলবেন, মমতার নম্বর সেভ করলেন তাপস 

1670127558 tapas saha 4
শুধুমাত্র দিদির সঙ্গেই কথা বলবেন, মমতার নম্বর সেভ করলেন তাপস 

২০১৬ সাল থেকে পলাশিপাড়ার বিধায়ক ছিলেন তিনি। পরে ২০২১ সালে তেহট্টের বিধায়ক পদে নির্বাচিত হন। তবে তাপস সাহার বিরুদ্ধে প্রাক্তন আপ্ত সহায়কের অভিযোগ, একাধিক ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। এখন সেই প্রবীর কয়ালের সম্পত্তিও সিবিআইয়ের নজরে। আগামী দিনে আরও তথ্য উঠে আসতে পারে। এমনটাই সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন