Congress: দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, বহিষ্কৃত খোদ অভিযোগকারী মহিলা নেত্রীই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের অস্বস্তিতে হাত শিবির! কংগ্রেস নেতার বিরুদ্ধে হেনস্থার দাবি তুলেছেন দলের এক নেত্রী। এই ঘটনায় শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে! যদিও এই হেনস্থার ঘটনায় খোদ অভিযোগকারী মহিলা নেত্রীকেই দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Salman khan: টেক্কা দেওয়া তো দূর! পাঠানের ধারেকাছেও নেই সলমনের ‘কিসি কি ভাই…

WhatsApp Image 2023 04 22 at 5.33.19 PM

সূত্রের খবর, জাতীয় কংগ্রেসের যুব সভাপতি শ্রীনিবাস বিভির বিরুদ্ধে হেনস্তা ও বৈষম্যের অভিযোগ উঠে। আর এই অভিযোগ করেছিলেন অসমের যুব কংগ্রেস সংগঠনের প্রাক্তন সভাপতি অঙ্কিতা দত্ত। আর নেত্রীর অভিযোগের ভিত্তিতেই যুব সভাপতিকে অসম সিআইডি ডেকেও পাঠায়। কিন্তু তার পরেই ওই নেত্রীকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করল অসম কংগ্রেস।

WhatsApp Image 2023 04 22 at 5.32.59 PM 1

কিন্তু কেন এই কংগ্রেস শিবির এরূপ সিদ্ধান্ত নিল? হাত শিবিরের এই ভূমিকার তীব্র সমালোচনা করেছে বিজেপি। পাশাপাশি মহিলাদের প্রতি এরূপ আচরণ বৈষম্যমূলক বলে দাবি করেছে বিজেপি। যদিও এই ঘটনায় কংগ্রেস শিবিরের দাবি, ওই মহিলা নেত্রীর অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। মিথ্যে অভিযোগ করছেন ওই নেত্রী! সেই কারণেই তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে

WhatsApp Image 2023 04 22 at 5.32.59 PM
দলীয় নেতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ, শোরগোল ছড়িয়েছে রাজনৈতিক মহলে

প্রসঙ্গত, গত বুধবার কংগ্রেস নেতা শ্রীনিবাসন বিভির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন মহিলা নেত্রী। এরপরে অসমের দিসপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। আর তাঁর অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেসের যুব নেতাকে তলব করে সিআইডি। ওই মহিলা নেত্রীর দাবি, এবিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়েও লাভ হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত