Calcutta High Court: তপন দত্তের খুনের মামলায় নতুন জটিলতা, ডিভিশন বেঞ্চে গেল অভিযুক্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বালির তৃণমূল নেতা তপন দত্তের খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হল ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন। চলতি  সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা। ফলে তপন দত্তের খুনের মামলায় নতুন জটিলতা দেখা দিল।

আরও পড়ুনঃ Cancer Treatment: ক্যানসার মরবে এই নতুন ভাইরাসে, দাবি বিশেষজ্ঞদের, শুরু হল মানুষের ওপর ট্রায়াল

উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে গুলি করে খুন করা হয় তপন দত্তকে। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতাদের নাম জড়ায় । নাম জড়ায় মন্ত্রী অরূপ রায়ের। এই মামলা প্রথমে নিম্ন আদালত, এরপর কলকাতা হাই কোর্ট এমনকি পরে সুপ্রিম কোর্টেও উঠেছে। কিন্তু এক দশক পেরিয়ে গেলেও এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পায়নি। রাজ্য সরকারের সিদ্ধান্তে সিআইডি তদন্তভার গ্রহণ করেছিল। সিআইডি তদন্তের পর জানায়, জলাজমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপনবাবুকে খুন হতে হয়েছে। ২০১১ সালের ৩০ অগস্ট সিআইডি মামলার চার্জশিট পেশ করে। চার্জশিটে হাওড়ার একাধিক তৃণমূল নেতার নাম ছিল।

calcutta high court

ওই বছরেই ২৬ সেপ্টেম্বর সিআইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে কোনও কারণ না দেখিয়ে ন’জনের নাম বাদ দেওয়া হয় । তাঁরা প্রত্যেকেই ছিলেন হাওড়া তৃণমূল নেতা। ২০১৪-র ডিসেম্বরে তথ্যপ্রমাণের অভাবে বেকসুর খালাস পেয়ে যান চার্জশিটে নাম থাকা বাকি অভিযুক্তরা। কিন্তু ২০১৭ সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সেই নির্দেশকে খারিজ করে । হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে অভিযুক্তরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। শীর্ষ আদালত হাই কোর্টের নির্দেশ বহাল রাখে এবং হাই কোর্টকে দ্রুত মামলাটি নিষ্পত্তি করার নির্দেশ দেয়।

গত বৃহস্পতিবার বিচারপতি রাজাশেধর মান্থা নির্দেশ দেন, তপন দত্ত খুনের মামলার সব নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেবে সিআইডি। সিবিআই যদি মনে করে তদন্তের স্বার্থে আরও কিছু প্রয়োজন, তাহলে তদন্ত করতে পারে তারা।

তপন দত্তের খুনের মামলায় নতুন জটিলতা, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা 

Calcutta highcourt 2

আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানান অভিযুক্ত। চলতি সপ্তাহেই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত