KMC Election 2021: জোড়া ফুল নয়, ‘সাসপেণ্ড’ তনীমার প্রতীক জোড়া পাতা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৬ নভেম্বর তৃণমূল প্রকাশিত প্রার্থী তালিকায় নাম ছিল প্রয়াত সুব্রত মুখ্যোপাধ্যায়ের বোন তনীমা চট্টোপাধ্যায়ের। কিন্তু সেই তালিকা থেকে বাদ পড়েছেন তনীমা। প্রার্থী করা হয়েছে ৬৮ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুদর্শনা মুখ্যোপাধ্যায়কে। জোড়া ফুল নয়, পুরভোটে ‘সাসপেণ্ড’ তনীমার প্রতীক জোড়া পাতা।

আরও পড়ুনঃ KMC ELECTION 2021 : পুরভোটে ১০ টি আসন টার্গেট বিজেপির! বিতর্ক দলের অন্দরে

তৃণমূলের তালিকা ঘোষণার পরেই দেওয়াল লিখন শুরু করেছিলেন তনীমা। কিন্তু পরে বদলে দেওয়ায় নির্বাচনে লড়াইয়ে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রচারে ইউএসপি হিসাবে ব্যবহার করছেন সুব্রত মুখ্যোপাধ্যায়ের ‘নিজের বোন’ এর প্রসঙ্গ। সুব্রত মুখ্যোপাধ্যায়ের নিজের বোনের প্রসঙ্গ কেন জুড়ে দিলেন তিনি?

কমিশনের তরফে প্রত্যেকবারেই নির্দল প্রার্থীদের জন্য বেশ কিছু প্রতীক আমদানি করা হয়। এবারেও তাই করা হয়েছিল। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তনীমা চট্টোপাধ্যায়ের জন্য জোড়া পাতা, নারকেল এবং সূর্য ধার্য করা হয়েছিল। এর মধ্যে জোড়া পাতাকেই বেছে নেন তনীমা চট্টোপাধ্যায়।

জোড়া ফুল নয়, তাই দুই প্রার্থীদের সাসপেণ্ড করল তৃণমূল 

জোড়া ফুল নয়, তাই দুই প্রার্থীদের সাসপেণ্ড করল তৃণমূল 
জোড়া ফুল নয়, তাই দুই প্রার্থীদের সাসপেণ্ড করল তৃণমূল

ইতিমধ্যেই প্রার্থীপদ প্রত্যাহার না করার কারণে ৭২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কো-অর্ডিনেটর সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় এবং তনীমা চট্টোপাধ্যায়কে বহিষ্কার করেছে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, সচ্চিদানন্দের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দিতে চেয়েছিলেন ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভনদেব চট্টোপাধ্যায়রা। তবুও দলের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করতে চাননি কেউই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর