নজরবন্দি ব্যুরো: আর মাত্র কটা দিনের অপেক্ষা। এরপরেই রয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। যাকে কেন্দ্র করে সেজে ওঠে গোটা শহর তথা গোটা দেশ। কিন্তু এই উৎসবে থিমের ক্ষেত্রে জুরি মেলাভার কলকাতার, প্রত্যেকবার ই হরেক রকম থিম কে সঙ্গী করে সেজে ওঠে শহরের একাধিক পূজো মন্ডপ। আর সেই পরম্পরা কে ধরে রেখেই আসন্ন দুর্গোৎসবে সেজে উঠতে চলেছে নাকতলা উদয়ন সংঘ।
আরও পড়ুনঃ ৬ মাসের মধ্যে ৪ মুখ্যমন্ত্রী বদল, হাতের রাশ আলগা করতে চাইছেন না মোদি-অমিত?
নাকতলা উদয়নে এবার তালিবানি সন্ত্রাসের প্রতিচ্ছবি ফুটে উঠবে। তালিবানি তান্ডব কে থিম করেই নিজেদের মন্ডপ সাজানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিন কলকাতার এই পূজো মন্ডপ। যেখানে ফুটিয়ে তোলা হবে জঙ্গিদের বন্দুকের থেকে নিজেদের রক্ষা করতে এক অজানা ভবিষ্যতের দিকে পাড়ি দেওয়া মানুষ গুলোর কথা।
শিল্পী প্রদীপ দাসের হাত ধরে চল চিত্রের আদলে সেজে উঠতে গোটা মন্ডপ। তবে শুধু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নয় যুগযুগ ধরে চলে আসা নানা যন্ত্রণার প্রতিচ্ছবি কে তুলে ধরা হবে এই মন্ডপে। বলাবাহুল্য একাত্তরের সেই বিধ্বস্ত বাংলাদেশ ও ভিটে-মাটি ছাড়ার হাহাকার ও ফুটে উঠতে চলেছে এই মন্ডপে।
নাকতলা উদয়নে এবার তালিবানি সন্ত্রাসের প্রতিচ্ছবি

নাকতলা উদয়নে এবার তালিবানি সন্ত্রাসের প্রতিচ্ছবি আঁকছেন দুই শিল্পী! তাই অতি অল্প সময়ের কথা মাথায় রেখেই শহরের দুই অতি পরিচিত শিল্পী প্রদীপ দাস ও ভবতোষ সুতারকে পুজোর মূল দায়িত্ব তুলেদেন উদ্যোক্তারা। আর সেই দায়িত্ব নিয়েই কোমর বেঁধে কাজে নেমে পড়েছেন সকলে। এখন শুধু সময়ের অপেক্ষা।



