নজরবন্দি ব্যুরোঃ তালিব শাসিত আফগানিস্থান নিয়ে এর আগেও একাধিক সিনেমা স্থান পেয়েছে রুপোলী পর্দায় যেগুলি সহজেই মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। বলাবাহুল্য ২০০৩ সালে পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের তৈরি ‘এসকেপ ফ্রম তালিবান’ এবং পরবর্তী তে জন আব্রাহামের ‘কাবুল এক্সপ্রেস’ একটা সময় ঝড় তুলে দিয়েছিল বক্স অফিস। কিন্তু শোনা যাচ্ছে এবারের এই ছবি তে (‘গরুড়’ ) আশরাফ গনির দেশ কে যেভাবে দ্যাখানো হবে তা দেখে নাকি অবাক হতে হবে সকলকেই।
আরও পড়ুনঃসোনু সুদের অফিসে আয়কর হানা ! কিন্তু কেন?
জানা গিয়েছে, বছর ২০ পর আফগান প্রদেশে ফের তালিবানি শাসন প্রতিষ্ঠিত হওয়ায় সেখানকার সাধারন মানুষের কি পরিস্থিতি তৈরি হয়েছে সেটি কে উপজীব্য করেই তৈরি হবে এই ছবি। তবে এর সঙ্গে যুক্ত হতে পারে সেখানকার সাধারণ মানুষদের এয়ারলিফ্টিংয়ের ঘটনা। অর্থাৎ পরতে পরতে যে অ্যাকশন লুকিয়ে রয়েছে এই ছবিতে তা বলাই চলে।

আজ এই ছবির ফার্স্টলুক সামনে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। আজ নেটমাধ্যমে প্রকাশিত এই ছবির পোস্টারে দেখা গিয়েছে একটি এরোপ্লেন সহ বিমানবন্দরের রানওয়ে সহ বেশ কয়টি গাড়ি। জা সহজেই নজর কাড়তে পারে সকলের।
তবে আজ এই ছবির পোস্টার প্রকাশ পেলেও এই ছবির অভিনেতা নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সমস্যায় রয়েছে প্রযোজনা সংস্থা। শোনা যাচ্ছে অক্ষয় কুমার, ভিকি কৌশল ও জন আব্রাহাম কে পছন্দের তালিকায় রাখা হলেও এখন চূড়ান্ত সিধান্ত নেয়নি সংস্থা।
কাবুলে সরকার গড়ছে তালিবান, বলিউডে তৈরি হচ্ছে সিনেমা
তাঁরই মধ্যে আগামী বছরের ১৫ ই অগাস্ট কে ছবি মুক্তির সময়সীমা হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই শেষ পর্যন্ত কাদের কে দেখা যাবে এই ছবির অভিনয়ে এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।




