সোনু সুদের অফিসে আয়কর হানা ! কিন্তু কেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বলিউড অভিনেতা সোনু সুদের অফিসে হানা দিল আয়কর দপ্তরের কর্মচারীরা। বুধবার সকালে হঠাৎ এই ঘটনার পরে সোনু সুদের অনুরাগীদের মধ্যে চাঞ্চল্য শুরু হয়ে যায়। ঠিক কেন সোনু সুদের অফিসে আয়কর দফতরের অফিসাররা হানা দিয়েছে, তা নিয়ে নানা জল্পনা শুরু হয়ে যায়।

আরও পড়ুনঃ “বিশ্বে হিন্দুরাই সবচেয়ে ভদ্র ও সহনশীল সংখ্যাগুরু সম্প্রদায়” বললেন জাভেদ আখতার

জানা গিয়েছে, মোট ৬ টি অফিসে এদিন হানা দেয় আয়কর দপ্তর । প্রসঙ্গত, আয়কর আইন (Income tax Law) , ১৯৬১ এর ধারা ১৩৩ এ- এর অধীনে পরিচালিত ‘জরিপ (হিসাব পর্যবেক্ষণ)-এর জন্য আয়কর কর্মকর্তারা শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠানে এবং এর সাথে সংযুক্ত জায়গায় পর্যবেক্ষণ পরিচালনা করেন।

8 5

তবে কর্মকর্তারা বাজেয়াপ্ত করতে পারেন কাগজপত্র। করোনার সময় ২০২০ সাল থেকেই বিপদে সকলের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দায়িত্ব নিয়ে কাজ শুরু করলেও এরপরে বহু ক্ষেত্রেই বিপদগ্রস্থদের পাশে দাঁড়িয়েছিলেন সোনু।

9 4

করোনার চিকিত্সা র জন্য সকলের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তাঁর বাড়ির বাইরে এখনও রোজ হাজির হন অনুরাগীরা। তাঁরাই ‘গরিবের মসিহা’ আখ্যা দিয়েছেন সোনু সুদ কে।কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ওঠে। সোনু সুদ কি রাজনীতিতে যোগদান করছেন?

সোনু সুদের অফিসে আয়কর হানা ! কিন্তু কেন?

তিনি কি যোগ দেবেন আম আদমি পার্টিতে? সরাসরি তাঁকে এই প্রশ্ন করা হয়। জিজ্ঞেস করা হয় তিনি রাজনীতিকে যোগ দিচ্ছেন কিনা? এই প্রশ্নের উত্তর দিতে সাফ মানা করে দেন অভিনেতা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর