“বিশ্বে হিন্দুরাই সবচেয়ে ভদ্র ও সহনশীল সংখ্যাগুরু সম্প্রদায়” বললেন জাভেদ আখতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত ১৫ অগাস্ট তালিবান কাবুল দখলের পর বিষয়টি নিয়ে মুখ খোলেন জাভেদ আখতার । তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নীতির সঙ্গে তালিবানের তুলনা করেন। তিনি বলেন, তালিবান মহিলাদের ঘরে বন্দি করে রাখতে চায়।

আরও পড়ুনঃ রাজ্যে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত জারি করোনা বিধিনিষেধ, বন্ধই থাকছে লোকাল ট্রেন

রাষ্ট্রীয় স্বয়ংসেবর সংঘের হিন্দুত্ববাদও মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায়। আর এই বক্তব্য নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। আর এবার ফের শিবসেনার মুখপত্র ‘সামনা’-য় নিজে একটি প্রবন্ধ লিখেছেন জাভেদ। তাতে তিনি বলেছেন, বিশ্বে হিন্দুরাই সবচেয়ে ভদ্র ও সহনশীল সংখ্যাগুরু সম্প্রদায়।

ভারতের অবস্থা কখনও আফগানিস্তানের মতো হবে না। জাভেদ লিখেছেন, হিন্দুদের ডিএনএ-তেই রয়েছে মধ্যপন্থা। তারা রাস্তার মাঝখান দিয়ে চলতেই পছন্দ করে। এসবের পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেরও প্রশংসা করেন জাভেদ আখতার।

বিশ্বে হিন্দুরাই সবচেয়ে ভদ্র ও সহনশীল সংখ্যাগুরু সম্প্রদায়

তিনি বলেন, উদ্ধব ঠাকরে একজন ভাল মুখ্যমন্ত্রী। তাঁর মুখ্যমন্ত্রিত্বকে কেউ ‘তালিবানি শাসন’ বলে কীভাবে কটাক্ষ করতে পারে! প্রসঙ্গত, কঙ্গনা রানাউতের পালি হিলের অফিসের বেশ কিছু অংশ বিএমসি ভেঙে দেয়। ওই সময় উদ্ধবের শাসনকে ‘তালিবান রাজত্ব’ বলে কটাক্ষ করেছিলেন কঙ্গনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন