এরপরেই বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে তাঁকে ভোটে লড়াই টিকিট প্রদান করে দল। তবে সেই নির্বাচনে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে ব্যাপক মার্জিনে পরাজিত হন তিনি। তারপর যত সময় এগিয়েছে ততই দলের সঙ্গে দুরত্ব বেড়েছে এই অভিনেত্রীর। অবশেষে আজ নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি।
দিদিকে নিয়ে শ্রাবন্তীর কটাক্ষের জবাব দিলেন তৃণমূলের তারকা প্রার্থী সায়নী। সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমফান প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন।