দীর্ঘ টানাপোড়েনের পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রায় সব দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। অথচ তার পরও কাজে ফিরতে নারাজ তাঁরা। জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, আরও আলোচনা চান তাঁরা। এখন জারি থাকবে কর্মবিরতি। সাধারণ মানুষের প্রশ্ন, আর কবে কাজে ফিরবেন ডাক্তাররা! ঘটনায় রুষ্ট সুপ্রিম কোর্টও।