ট্যুইটে অভিনেতা প্রকাশ রাজ জানিয়েছেন, আমি শুধু জানতে চাই যে গেরুয়া পোশাকে ধর্ষণে আপত্তি তোলা হয় না, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই রংয়ের পোশাক পরে ঘৃণ্য বক্তৃতা দিতে পারে। স্বামীজি এই একই রংয়ের পোশাক পরে ধর্ষণ করে। সেই সময় প্রতিবাদ হয় না। শুধু সিনেমায় গেরুয়া রংয়ের ড্রেস পরলেই সমস্যার সূত্রপাত?
দীর্ঘ চার বছর পর আবার বড় পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ এবং দীপিকাকে। স্বাভাবিকভাবেই শাহরুখের অগণিত ভক্তরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এরই মাঝে দুঃখের খবর শোনাল কমল আর খান (কে আর কে)।
শাহরুখ টুইটারে পাঠানের টিজার প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই আগুনের গতিতে বাড়তে থাকে ভিউয়ার্সের সংখ্যা। সেই সঙ্গে লাইক-কমেন্ট তো আছেই। মুক্তির পরেই টুইটারে পাঠান বয়কট (Pathaan Teaser)ট্রেন্ডিং করতে শুরু করে দেয়।
শাহরুখের ভক্তরা তার ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে ছবিটি মুক্তির আগেই টুইটারে বয়কট পাঠানের ট্রেন্ডের কারণে ছবির নির্মাতাদের উদ্বেগ অবশ্যই বেড়েছে।