KRK: শাহরুখের কেরিয়ার ডুবে যাবে, বিস্ফোরক দাবি কে আর কের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চলতি বছরেই মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। দীর্ঘ চার বছর পর আবার বড় পর্দায় একসাথে দেখা যাবে শাহরুখ এবং দীপিকাকে। স্বাভাবিকভাবেই শাহরুখের অগণিত ভক্তরা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এরই মাঝে দুঃখের খবর শোনাল কমল আর খান (কে আর কে)।

আরও পড়ুন: বাংলা ধারাবাহিকে চমক দিল ‘জগদ্ধাত্রী’, দ্বিতীয় স্থানে ‘অনুরাগের ছোঁয়া’

তিনি বলেন যদি শাহরুখের আসন্ন ছবি ‘পাঠান’ বক্স অফিসে ব্যর্থ না হয়, তবে কোনও ছবি নিয়ে আর একটিও কথা বলবেন না তিনি। কমলের এই মন্তব্যে নিট শুরু হয়েছে নানা শোরগোল। আবার শোনা যায়, কেআরকে-র সব কথাই নাকি ফলে যায়!

শাহরুখের কেরিয়ার ডুবে যাবে, বিস্ফোরক দাবি কে আর কের
শাহরুখের কেরিয়ার ডুবে যাবে, বিস্ফোরক দাবি কে আর কের

ঠিক যেমন লাল সিং চাড্ডা ফ্লপ হবার পর কে আর কে পোয়াবারো হয়েছিল,তেমনই অবশ্য ক্যাটরিনা কাইফের ‘ফোন ভূত’ মুক্তির আগেও ভবিষ্যদ্‌বাণী করতে দেখা গিয়েছিল বলিউডের এই স্বঘোষিত সমালোচককে। এবং ফলেও গিয়েছিল সেই কথা। এর আগেও যদিও ‘পাঠান’ নিয়ে মন্তব্য করেছিলেন কমল। সাফ বলেছিলেন, “চূড়ান্ত ব্যর্থ হবে এই ছবি। শাহরুখের কেরিয়ারও ডুবে যাবে।”

শাহরুখের কেরিয়ার ডুবে যাবে, চূড়ান্ত ব্যর্থ হবে পাঠান

srk 3 1তবে বলিউডের বাদশাহ জানান, তিনি নিজেকে আরও একবার পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে আছেন। এই ছবিতে শাহরুখ খান এক এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন।অন্যদিকে গত সেপ্টেম্বর মাসে জামিনে ছাড়া পেয়েছেন কমল। টুইটার বিতর্ক কাণ্ডে জেলে যেতে হয়েছিল তাঁকে। তবে আবার ফিরে এসেছেন তিনি। আর তাতে বেশ বিরক্ত সাধারণ দর্শকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর